1. admin@dainiksomoybela.com : Admin :
কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের ঢল, মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের ঢল, মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক থেকে এবার পাওয়া গেছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। শনিবার সকাল ৭টায় দানসিন্দুকগুলো খোলার পর সারাদিনব্যাপী গণনা শেষে রাত ৮টার দিকে টাকা গণনার কাজ সম্পন্ন হয়। গণনা করা অর্থ রূপালী ব্যাংকের হিসাবে জমা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, দানসিন্দুকগুলোতে মোট ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও মিলেছে।
এর আগে চলতি বছরের ৩০ আগস্ট, অর্থাৎ ৪ মাস ১৭ দিন আগে দানসিন্দুক খোলা হলে পাওয়া গিয়েছিল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, সাধারণত তিন থেকে চার মাস পরপর দানসিন্দুক খোলা হয়। এবার ৩ মাস ২৭ দিন পর দানসিন্দুক খোলা হলেও রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেছে। প্রথমে লোহার সিন্দুক থেকে টাকা বস্তায় ভরা হয় এবং পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে গণনা করা হয়।
টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদ কমপ্লেক্সের নূরুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ৩৬০ জন শিক্ষার্থী, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন ব্যক্তি। এ সময় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নেতৃত্বে দানসিন্দুক খোলার কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেসী, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা ও পাগলা মসজিদ কমিটির সদস্যরা।
কিশোরগঞ্জ শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপনা পাগলা মসজিদকে ঘিরে জনশ্রুতি রয়েছে— সহিহ নিয়তে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে দান করে থাকেন। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার, গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রীও দান করা হয়।
জেলা প্রশাসক জানান, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ১০৪ কোটি টাকা। এছাড়া অনলাইনে দানের মাধ্যমে জমা হয়েছে ১২ লাখ ৮৯ হাজার ৯৪৩ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT