1. admin@dainiksomoybela.com : Admin :
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি দখল চেষ্টার অভিযোগ, অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের নেতা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি দখল চেষ্টার অভিযোগ, অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের নেতা

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালি ইউনিয়নে দীর্ঘদিন ধরে দলিলমূলে ভোগকৃত বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। অভিযোগকারী পরিবারটি দাবি করেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, মানিকখালি ইউনিয়নের পাচপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া তার পিতা মৃত আব্দুল হাসেম ভূইয়ার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় ১ একর ৪১ শতাংশ জমি ১৯৬৭ সাল থেকে দলিল অনুযায়ী ভোগদখল করে আসছেন। অথচ ওই জমি দখলের উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভজন রায় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদশা মিয়ার ছোট মেয়ে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তার বাবাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে ভজন রায় ও তার লোকজন প্রতিনিয়ত তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও তিনি জানান।
অভিযোগকারী বাদশা মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি আরও অভিযোগ করেন, ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। সম্প্রতি মুঠোফোনের মাধ্যমেও হুমকি আসছে বলে জানান তিনি।
এছাড়াও বাদশা মিয়া অভিযোগ করে বলেন, অন্য একটি দাগে নিজের ২৪ শতাংশ জমি ভজন রায়ের কাছে বিক্রি করার পর সন্ত্রাসী বাহিনী নিয়ে আরও ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ভজন রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট জমিটি তার দাদার সম্পত্তি এবং তিনি ওয়ারিশ সূত্রে তা পেয়েছেন। তার কাছে আরএসসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র রয়েছে বলেও তিনি দাবি করেন।
ভুক্তভোগী পরিবারের অপর সদস্য জামাল ভূইয়া অভিযোগ করে বলেন, ভজন রায় ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হেনস্তা করে আসছেন।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও হস্তক্ষেপের দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে দলিলমূলে ভোগকৃত বসতভিটা দখলের কোনো অপচেষ্টা না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT