1. admin@dainiksomoybela.com : Admin :
কাউখালী অটোরিকশা চাপায় স্কুলশিক্ষার্থী নিহত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

কাউখালী অটোরিকশা চাপায় স্কুলশিক্ষার্থী নিহত

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নে অটোরিকশা চাপায় হাবিবা (৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে মায়ের সাথে তার এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ডে গেলে এ ঘটনা ঘটে। নিহত হাবিবা গোসনতারা গ্রামের কাঠব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে ।

জানা গেছে, কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটোরিকশা স্কুলছাত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরে হাবিবা মারা যায়।

গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, ‘হাবিবা ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। সে ভালো ছাত্রী ছিল এবং নিয়মিত বিদ্যালয়ে আসতো।’

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় প্রতিদিন ঝরে যাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।’

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা হলে আইনিব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘বেপরোয়া অটোরিকশা ড্রাইভারসহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT