1. admin@dainiksomoybela.com : Admin :
কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : কলারোয়া।

সভাপতি আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান সাইদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল)

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, কল্যাণ ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (জে.পি.ডব্লিউ.এফ)-এর কলারোয়া উপজেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সময় বেলার কলারোয়া উপজেলা প্রতিনিধি মোঃ আকবর আলীকে সভাপতি এবং দৈনিক আওয়ার নিউজের স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর (কাজল)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুজ্জামান, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন, দপ্তর সম্পাদক শেখ মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মোঃ তাফহিমুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব হাসান, আইন বিষয়ক সম্পাদক হাসান ইকবাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ তারেক আজিজ এবং সদস্য হিসেবে মোঃ সেলিম হোসেন ও মোঃ আহসান উল্লাহকে রাখা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সঙ্গে যুক্ত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, নির্যাতন-হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ আকবর আলী বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে কথা বলেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর (কাজল) বলেন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে সংগঠনটি ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির সদস্যরা কলারোয়ার সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত নিরাপত্তা ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT