1. admin@dainiksomoybela.com : Admin :
‎উল্লাপাড়ায় কালিগঞ্জ খেয়া ঘাটে এই প্রথম সাকোয় পারাপার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

‎উল্লাপাড়ায় কালিগঞ্জ খেয়া ঘাটে এই প্রথম সাকোয় পারাপার

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালিগঞ্জ ঘাটে নদী পারাপারে এই প্রথম কাঠ – বাশের সাকো দেওয়া হয়েছে। যুগের পর যুগ ধরে সারা বছর প্রতিদিন শত শত মানুষ কালিগঞ্জে ফুলঝোড় নদী খেয়া নৌকায় পারাপার হয়েছেন। প্রায় পঞ্চাশ বছরের খেয়া ঘাট পরিচালনায় ( ঘাট মাঝি ) জড়িত রতন আলী প্রামানিক এবারেই প্রথম লোকজন পারাপারে নিজ টাকায় সাকো দিয়েছেন। তিনি বাংলা ১৪৩২ সালের পর আর খেয়া ঘাট ডাক ধরবেন না। এবারে নদীর ঘাট এলাকায় পানি কম থাকায় আর তার শখ পূরণে সাকো দিয়েছেন।

‎উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের পাশ দিয়ে ফুলঝোড় নদী বয়ে গেছে। কালিগঞ্জ এলাকায় সারা বছরই ফুলঝোড় নদীতে পানি থাকে। অতি পরিচিত কালিগঞ্জ খেয়া ঘাটটি জেলা পরিষদ থেকে প্রতি বছর সরকারীভাবে ইজারা দেওয়া হয়। সারা বছরই নৌকায় পারাপার করা হয়। কালিগঞ্জ খেয়া ঘাটের দুই পাশে সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের পাকা সড়ক পথ আছে।

‎উল্লাপাড়া উপজেলার সাথে কালিগঞ্জ খেয়া ঘাট হয়ে জেলার বেলকুচি , কামারখন্দ উপজেলার সড়ক পথের যোগাযোগ রয়েছে। কালিগঞ্জ খেয়া ঘাট হয়ে নদীর পূর্ব পাড়ের চর কালিগঞ্জ, বন্যাকান্দি, দমদমা, মনিরপুর, বেতকান্দি, কর্ণসুতী, শাহবাজপুরসহ আরো বিভিন্ন এলাকার লোকজন উল্লাপাড়ায় আসেন। একই ভাবে নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকার লোকজন খেয়া ঘাট হয়ে পূর্ব পাড়ের বিভিন্ন এলাকায় যান।

‎প্রতিদিন নানা পেশার শত শত লোকজন এখানকার খেয়া ঘাটের নৌকায় পারাপার হন। এলাকার বেশী বয়সী বহুজনের সাথে আলাপে জানান যুগের পর যুগ কালিগঞ্জ খেয়া ঘাটে নৌকায় নদী পারাপার হতে হয়েছে। সেখানে খেয়া ঘাটে নদী পারাপারে এই প্রথম কাঠ ও বাশের সাকো দেওয়া হয়েছে।

‎গত পহেলা মার্চ থেকে সাকোটি নির্মাণ পর চলাচলে খুলে দেওয়া হয়েছে। সেদিন থেকে সাকো হয়ে সবাই পারাপার হচ্ছেন। সাকোটি হয়ে মোটর সাইকেল , বাই সাইকেল নিয়ে পারাপার সহজেই হওয়া যাচ্ছে। এছাড়া কম বোঝাই নিয়ে তিন চাকার রিকসা ভ্যান নিয়ে পারাপার হওয়া যায়।

‎সরেজমিনে ঘাটটিতে গিয়ে দেখা গেছে নানা পেশার লোকজন সাকো হয়ে পারাপার হচ্ছেন। কালিগঞ্জ খেয়া ঘাটে নৌকায় নিয়মিত পারাপার হওয়া অনেকেই পারাপারে সাকো ব্যবস্থা দেখে আগ্রহ করে এর নির্মাণের সব জানছেন। সাকো পার হয়ে আসা আঃ রহমান , মনির হোসেন বলেন তারা বছরের পর বছর ঘাটটিতে খেয়া নৌকায় পারাপার হয়েছেন। এখানে কোন কালেই সাকো ছিলো না। এই প্রথম ঘাটে সাকোয় পার হলেন।

‎প্রতিবেদককে কালিগঞ্জ খেয়া ঘাটের ইজারা নেওয়া প্রায় পয়ষট্রি (৬৫) বছর বয়সী মো. রতন প্রামাণিক বলেন সরকারী ইজারা ডাকের কালিগঞ্জ খেয়া ঘাটটি প্রতি বছরই ইজারা ডাক হয়। তিনি প্রায় পঞ্চাশ বছর হলো ঘাটটি ইজারা ডেকে ঘাটটি চালাচ্ছেন। তবে এর মধ্যে চার বছর বাদ ছিলেন।

‎খেয়া নৌকায় পারাপার করেন। খেয়া ঘাটের আশে পাশের গ্রামগুলোর বসতি পরিবারগুলোর কাছ থেকে পারাপার বাবদ ফসল তোলেন। আবার অনেকেই এককালীন নগদ টাকা দেন। এছাড়া বিভিন্ন এলাকার লোকজন নগদ টাকায় পারাপার হন।

‎তিনি আরো বলেন খেয়া ঘাট এলাকায় নদীতে এখন পানি কম। এখানে সাকোয় লোকজন পারাপারে তার মনে শখ ছিলো। তাই সাকোটি নিজের টাকায় দিয়েছেন। এর পেছনে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। তিনি আসছে বাংলা ১৪৩২ সালের জন্য ঘাটটি ইজারা নিয়েছেন। এরপর আর তিনি ঘাট ইজারা ডাক ধরবেন না বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT