1. admin@dainiksomoybela.com : Admin :
ইন্টারপোলের সহযোগিতায় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের হাতে পাচার হওয়া যুবক ফিরলেন দেশে - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

ইন্টারপোলের সহযোগিতায় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের হাতে পাচার হওয়া যুবক ফিরলেন দেশে

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী , বিশেষ প্রতিনিধি –
আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের হাতে পাচার হওয়া জুয়েল নামে এক যুবককে ইন্টারপোলের সহায়তায় উদ্ধার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। থাইল্যান্ডে উচ্চ বেতনের চাকুরীর প্রলোভন দেখালেও তাকে জিম্মি করে করানো হতো অনৈতিক সব কাজ। বাধা দিলেই করা হতো শারিরিক ও মানসিক নির্যাতন। দীর্ঘ ৯মাস নানা নির্যাতন সহ্যের পর পুলিশের সহযোগিতায় অবশেষে বাড়ি ফিরেছেন জুয়েল।
জুয়েল মিয়া, ভাগ্যের চাকা ঘোরাতে সিদ্ধান্ত নেন বিদেশ যাবার। পরিচয় হয় আন্তর্জাতিক পাচারকারী চক্রের এক সদস্যের সাথে। প্রতিশ্রুতি দেওয়া হয় থাইল্যান্ডে উচ্চ বেতনের চাকুরীর। ৭ লক্ষ টাকার বিনিময়ে গত বছরের ৯ এপ্রিল জুয়েল মিয়াকে কম্বোডিয়াতে পাচার করে দেয় পাচারকারী চক্র। আটকে রাখা হয় সীমান্তবর্তী ওসমাস নামক স্থানে। সেখানে তাকে দিয়ে করানো হয় স্ক্যাম সহ নানা অনৈতিক কাজ। রাজি না হলে করা হয় শারীরিক নির্যাতন, মারপিট, কারেন্ট শক দেওয়া সহ নানা নির্যাতন। বন্ধ হয়ে যায় পরিবারের সাথে যোগাযোগও। তবে ৯মাস নানা নির্যাতন সহ্যের পর বোনের বুদ্ধিমত্তা আর পুলিশের সহযোগিতায় কম্বোডিয়ার এই মৃত্যুকুপ থেকে অবশেষে বাড়ি ফিরেছে জুয়েল মিয়া। সে মাগুরা জেলার বাসিন্দা হলেও থাকতেন ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চননগর পাড়ায়। অন্যদিকে পাচারকারী চক্রের সদস্য ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী এলাকার ফয়জুল হক ও ছেলে ফয়সাল হক।

জুয়েল মিয়া জানায়, কম্বোডিয়ায় পৌছানোর পর থেকে পরিবারের সাথে একপ্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাসে একবার কথা বলার সুযোগ পেলেও নিজের অসহায়ত্বের কথা পরিবারের কাছে বলার সুযোগ ছিল না।
সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ চলমান থাকায় বন্দিশালা থেকে পালানোর সুযোগ পান তিনি। জুয়েলকে ফিরিয়ে আনতে তার বোন রুমা খাতুন বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেও কোন প্রতিকার মেলেনি।  পরে ঝিনাইদহ আদালতে মানবপাচার প্রতিরোধ আইনে পাচারকারী চক্রের সদস্য ফয়সাল,তার পিতা ফয়জুল ও তার মাকে আসামী করে মামলা দায়ের করেন বোন রুমা খাতুন। আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্দোগ নেওয়া হয় জুয়েলকে ফেরাতে। পরে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোল ও কম্বোডিয়া পুলিশের সাথে যোগাযোগ করে মঙ্গলবার জুয়েল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়।

কম্বোডিয়ায় নির্যাতনের শিকার জুয়েলের বোন রুমা খাতুন জানান, জুয়েল কম্বোডিয়ার মৃত্যুকুপ থেকে ফিরে আসবে সেটা কল্পনা করতে পারিনি বলেও জানালেন তার বোন। আমার কাছে অবিশ^াসই মনে হচ্ছে। তার পরও পুলিশের সহযোগিতাই আমার ভাই জীবিত ফিরে এসেছে এজন্য আল্লাহ্ প্রতি শুকরিয়া জানায়। আমাদের দেশের পুলিশ যে পারে

ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (মামলার তদন্তকারী কর্মকর্তা) সাব ইন্সপেক্টও গোলাম মোর্শেদ জানান, ইন্টারপোলের সহায়তায় জুয়েলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। স্বাস্থ্য পরিক্ষা শেষে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, এই মানবপাচার চক্রের বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা।

মামলায় ছয় মাস কারাবরণ শেষে জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দিয়েছে মানবপাচারকারীর চক্রের সদস্য ফয়সাল ও তার পরিবার। মানবপাচারকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জুয়েলের পরিবার ও স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT