
মো খালেদুর রহমান
সময় বেলা
ঝিনাইদহ জেলা প্রতিনিধ
ঝিনাইদহ জেলার নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক মতিয়ার রহমান। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।
নমিনেশন জমা দেওয়ার সময় তার সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এ সময় বিশেষভাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ তার সঙ্গে ছিলেন।
নমিনেশন দাখিল শেষে অধ্যাপক মতিয়ার রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
Leave a Reply