1. admin@dainiksomoybela.com : Admin :
গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে একটি মুরগির দোকান ও প্রায় আড়াইশ মুরগি ও হাঁস পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) রাত ১টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেশপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে ছুটে যায় স্থানীয়রা৷ পরে স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই দোকানঘর ও সেখানে থাকা সমস্ত হাঁস-মুরগি এবং খাবার পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাসান আলী বলেন, ঘটনার দিন রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে দোকান লাগিয়ে বাসায় যায়। পরে স্থানীয়রা ফোনে জানায় দোকানে আগুন লেগেছে। তাড়াতাড়ি করে দোকানে এসে দেখি আগুনে পুড়ে দোকানঘর, আসবাবপত্র, হাঁস, মুরগি, খাবার সবকিছু পুড়ে গেছে। সবকিছু তছনছ হয়ে গেল আগুনে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

অগ্নিকান্ডে ১২৫ পিস বয়লার, ৪০ পিস হাঁস, ছোট প্যারেন্টস মুরগি ১২টি, বড় ৩৬টি, সোনালী ১৮টি ও ১৫টি বড় লেয়ার মুরগি পুড়েছে বলে জানান দোকান মালিক হাসান আলী। তিনি আরও জানান, অগ্নিকান্ডে ১ লাখ ৪১ হাজার টাকার মুরগি ও ৩১০০ টাকার মুরগির খাবারসহ মোট আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল জানান, হাসানের মুরগির দোকানের পাশেই আমার জামাকাপড়ের দোকান। অল্পের জন্য আমার দোকান রক্ষা পেয়েছে। স্থানীয় একজন বাসিন্দা জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটি দেয়া মাত্র ৬ মাস হলো। ধারদেনা করে দোকান দিয়েছিল। হাঁস, মুরগিসহ দোকানের সবকিছু শেষ হয়ে গেছে। দোকানদার হাসান একেবারেই নিঃস্ব হয়ে গেল।

গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী জানান, মুরগির দোকানদার হাসান আলী অনেক দেনাগ্রস্থ হয়ে দোকানটি স্থাপন করেছে কয়েকমাস হলো। কিন্তু গভীর রাতের অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে গেছে। ইদের আগে এমন অবস্থা হওয়ায় পথে বসার উপক্রম। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি হাসানের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, এনিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আমাদের নিকট আবেদন করলে তার ব্যবসা প্রতিষ্ঠান পুর্নবাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT