1. admin@dainiksomoybela.com : Admin :
গফরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

গফরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ দঃ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামীতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপিকে বিজয়ী করতে গফরগাঁও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার মশাখালী ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মশাখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম চমক ফকির বলেন, বিএনপির ভরপ্রাপ্ত চেয়ারপার্সন তারক রহমানের পরীক্ষিত কর্মী, সৎ ও ত্যাগী নেতা ময়মনসিংহ দঃ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমের সুনাম ক্ষুন্ন করার জন্য তাঁর বিরুদ্ধে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসররা বেশ কিছুদিন যাবত পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আলমগীর মাহমুদ আলম সাহেব গত ছয়মাস যাবত উপজেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে গত ফ্যাসিষ্ট সরকারের আমলে হামলা-মামলার শিকার নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘরে যাচ্ছেন। তাদের পরিবার-পরিজনদের সাথে দেখা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সমবেদনা পৌছে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে রবিবার আলমগীর মাহমুদ আলম সাহেব মশাখালী ইউনিয়নে গত ১৫ বছরে নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে উপস্থিত হন। আমার বাড়িতে আসা নিয়ে এবং দঃ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি কুচক্রি মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রচারণা চালায় এবং ফ্যাসিষ্ট আওয়ামী সুবিধাভোগী দোসর সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে।
পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম চমক ফকির তা বক্তব্যে আরও বলেন, তার পিতা হাবিবুল্লাহ ফকির গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাদের বাড়িতে বেশ কয়েকবার হামলা, ভাংচুর , লুটপাট হয়েছে। তাকে অর্ধডজন মিথ্যা মামলা আসামী করা হয়েছে। তাদের বাড়িতে আলমগীর মাহমুদ আলম সাহেবের আগমনকে আওয়ামী লীগের দোসরদের শেল্টার দেওয়া হিসেবে প্রচারনা চালানো দুঃখজনক।
তিনি প্রতিহিংসামূলক ও উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল হাসান, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চানু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পল্টন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, উপজেলা জাসাসের আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT