1. admin@dainiksomoybela.com : Admin :
৫ ই ফেব্রুয়ারি ২০২৫ জাতীয় গ্রন্থগার দিবস পালন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

৫ ই ফেব্রুয়ারি ২০২৫ জাতীয় গ্রন্থগার দিবস পালন

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মো: মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :


‎সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় এর আয়োজনে
‎৫ ফেব্রুয়ারি ২০২৫ ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদ্যাপন উপলক্ষে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের আয়োজনে দিনব্যাপি রেয়ালি দেয়ালিকা উদ্বোধন, ডকুমেন্টরি প্রদর্শন, পুস্তক পর্যালোচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন হয়।
‎অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত, এরপর জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা ও ট্রেজারার, প্রফেসর ড. আহসানউল্লাহ হাবিব। রেয়ালি উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা। উদ্বোধন করে মাননীয় উপাচার্য বলেন,
‎আজকের এই রেয়ালি খাজা ইউনুস আলী শিক্ষা পরিবারের জন্য একটি সচেতনতা ও শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে । বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে রেয়ালি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ প্রদক্ষীণ করে বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে আসে।
‎কেন্দ্রীয় গ্রন্থাগারে দেয়ালিকা “চেতনা” উদ্বোধন করেন প্রফেসর ডাঃ মোঃ জুলফিকার আলী, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।
‎গ্রন্থাগারের ঐতিহাসিক অভিযাত্রা নামে ডকুমেন্টরি প্রদর্শিত হয়. যেখানে গ্রন্থাগারের উৎপত্তির ইতিহাস ও কালের বির্বতনে এর পরিবর্তন ও সমৃদ্ধি উপস্থাপিত হয়। গ্রন্থাগার এক উন্মুক্ত বিশ্ব, যেখানে এক একটি বই  একেকটি দিগন্ত কে উন্মোচন করে। আমাদের ভাবনার জগতকে প্রসারিত করে, চিন্তা শক্তিকে বিকশিত করে।
‎২০২৫— থিম এর উপর আলোচনা  ড. মুহাম্মদ মেসবাহ্—উল—ইসলাম, প্রফেসর, আইএসএলএম, ঢাবি। তিনি গ্রন্থাগার নিয়ে আগামীর পথ চলা কেমন হবে তা ব্যক্ত করেন।
‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. আহসানউল্লাহ হাবিব, ট্রেজারার, খাইআবি। তিনি ”তালেব মাষ্টার” কবিতার কয়েকটি ছত্র আবৃত্তি করেন ও গ্রন্থাগারের প্রয়োজনীয়তার কথা উপস্থাপন করেন।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, পরিচালক, আইকিউএসি, খাইআবি। তিনি বলেন গবেষণা ছাড়া একটি বিশ্ববিদ্যালয় সার্ভাইভ থাকতে পারে না। গ্রন্থাগার হচ্ছে তার একটি হাব। গ্রন্থাগারকে সত্যিকার অর্থে একটি রিসার্স হাব হিসাবে প্রস্তুত করা হচ্ছে। তিনি শিক্ষা ও গবেষণায় বোর্ড অব ট্রাস্টিজ এর মহানুভবতার কথা উল্লেখ করেন।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় সদস্য প্রফেসর ডাঃ মোঃ জুলফিকার আলী বলেন শিক্ষার্থীদের ভালোবেসে লাইব্রেরীতে বই পড়ার প্রতি উদ্ভুদ্ধ ও লাইব্রেরির প্রতি আগ্রহী করে তুলতে হবে। পরিশেষে তিনি জাতীয় গ্রন্থাগার দিবসের সফলতা কামনা করেন।
‎এরপর গ্রন্থাগার ব্যবহারকারী ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাঃ মোঃ জুলফিকার আলী ও মাননীয় উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা।
‎সমাপনী বক্তব্য রাখেন, অত্র অনুষ্ঠানের সভাপতি, মাননীয় উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা, তিনি বলেন, গ্রন্থাগারকে আরো শিক্ষা ও গবেষণা বান্ধব হতে হবে, যাতে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করতে পারে এবং শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে পারে। জাতীয় গ্রন্থাগার দিবসের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT