1. admin@dainiksomoybela.com : Admin :
মহেশপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

মহেশপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে মহেশপুর উপজেলার পাথরা কিন্ডারগার্টেন স্কুল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

আধুনিকতার এই যুগে বিলুপ্তপ্রায় লোকজ খেলাধুলার এমন আয়োজন দেখতে উৎসবমুখর পরিবেশে স্থানীয় নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এ খেলা উপভোগ করেন। লাঠি খেলাটি পরিচালনা করেন শওকত হোসেন এবং নেতৃত্ব দেন মোঃ শহিদুল ইসলাম। তার নেতৃত্বে প্রায় ২০ জন সদস্য নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ছিলেন ওদু ইসলাম, ইসা হোসেন, আতিয়ার রহমান, মোশাররফ হোসেন, ইদ্রিস আলী, রতন ও আহাদসহ স্থানীয় তরুণ লাঠিয়ালরা। খেলার পুরো মাঠ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে এলাকার পরিবেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যাওয়া এই লাঠিখেলা আমাদের পূর্বপুরুষদের ক্রীড়া ঐতিহ্যের প্রতীক। তরুণ প্রজন্মের মাঝে এই সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে।

দর্শক রনিকুল ইসলাম বলেন, “একসময় এই এলাকায় লাঠিখেলা খুব জনপ্রিয় ছিল, এখন তেমন একটা দেখা যায় না। আজকে নতুন করে এই খেলা দেখে পুরোনো দিনের স্মৃতি ফিরে পেলাম।”

শিক্ষক মিকাইল হোসেন জানান, “আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তাই এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

লাঠিয়াল দলের অধিনায়ক শওকত হোসেন বলেন, “আমাদের বাপ-দাদার ঐতিহ্যকে আমরা এখনো বুকে লালন করি। যতদিন পারি, এই খেলাকে বাঁচিয়ে রাখবো।”

অন্যদিকে গ্রামের প্রবীণ ব্যক্তি নুরুল হোসেন বলেন, “আমি এই স্কুলে দীর্ঘ চাকরিজীবনে অনেক খেলা দেখেছি, কিন্তু অবসরের পর আজ দির্ঘদিন পরে এমন আয়োজন দেখে মন ভরে গেল।”
গ্রামীণ ঐতিহ্যের এই লাঠিখেলা স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT