1. admin@dainiksomoybela.com : Admin :
‎ওস্তাদ ঝুনু ও কুনু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দিনাজপুরের জয় - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

‎ওস্তাদ ঝুনু ও কুনু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দিনাজপুরের জয়

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ ওস্তাদ শাহাদাৎ হোসেন ঝুনু ও ওস্তাদ আব্দুল ওয়াহাব কুনু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। গত শুক্রবার (০২ মে) শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় দিনাজপুর ঘোড়াঘাট একাদশ এবং স্বাগতিক শাহজাদপুর একাদশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে দিনাজপুর ঘোড়াঘাট দল ৫-৪ গোলে জয় ছিনিয়ে নেয় শাহজাদপুর একাদশের বিপক্ষে। দর্শকদের করতালি আর উল্লাসে মুখরিত ছিল পুরো মাঠপ্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ড. প্রফেসর এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাসেল সাবরিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নৌশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আওয়াব আলী এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে স্থানীয় খেলাধুলার উন্নয়ন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে স্থানীয় সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT