1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যে ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

পরে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা র‍্যালিতে অংশ নেন। এছাড়া সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ বিআরটিএ’র ইন্সপেক্টর সজিব সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার প্রসেনজিৎ সাহা, সহকারী কমিশনার মো. তানভীর ইসলাম সাগর, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সড়ক ও জনপদ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, ঝিনাইদহ বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর রহমান, আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, সড়কে শৃঙ্খলা মেনে চলার মধ্যদিয়ে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নেবো। সড়কে চলার সময় ভাবতে হবে, আপনার পরিবার আছে, তারা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। আইন প্রয়োগ করে কেবল সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। তাই, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সড়ক আইন মেনে নিরাপদ গতিতে যানবাহন চালনা করতে হবে। পাশাপাশি পথচারী সহ সকলে সচেতন ভাবে রাস্তা পারাপার হতে হবে। একে অপরকে সচেতন করতে হবে।

সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। এসময় পরিবহন শ্রমিক, মালিক, বাইকার্স সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT