1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরে জুলাই আন্দোলনে হামলাকারী কাইল্লা হারুন গ্রেফতার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

গাজীপুরে জুলাই আন্দোলনে হামলাকারী কাইল্লা হারুন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের আলোচিত ও বিতর্কিত হারুনর রশীদ ওরফে ‘কাইল্লা হারুন’কে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। তিনি বরমী ইউনিয়নের স্বৈর দোসর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং একাধিক মামলার পলাতক আসামি।

২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনে বর্বর হামলার অন্যতম মূলহোতা ছিলেন এই কাইল্লা হারুন। অভিযোগ রয়েছে, তিনি দলবল নিয়ে নিরীহ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছিলেন। এছাড়াও গাজীপুরের মাওনা চৌরাস্তায় ছাত্রদের উপর গুলি বর্ষণের ঘটনায়ও তার সংশ্লিষ্টতা রয়েছে।

শুধু আন্দোলনে হামলা নয়, কাইল্লা হারুনের বিরুদ্ধে রয়েছে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালানোর অভিযোগ। বিগত সময়ের স্বৈর শাসনের সুযোগ নিয়ে তিনি ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড থেকে ভোট ডাকাতির মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর শুরু হয় তার দুঃশাসনের রাজত্ব—দুর্নীতির মাধ্যমে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, অসহায়দের প্রাপ্য ত্রাণ লুট, চাঁদাবাজি ও জমি দখলের মত অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের ভাষ্যমতে, বরমী এলাকার সাধারণ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন এই কাইল্লা হারুন। তার প্রভাবে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন পুলিশের নজরদারিতে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ” বিশেষ অভিযানে সোমবার দিবাগত রাতে বরমী এলাকায় অভিযান চালিয়ে কাইল্লা হারুনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এই গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই বলছেন, অপরাধীর শাস্তি হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT