1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৪ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৪

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে এক মিস্ত্রি সহ পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। আরও ৪জন আহত হয়েছেন।
কালীগঞ্জ থানা ও স্থাণীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাতলসার এলাকার নুরুল ইসলামের ছেলে নরসিংদী সরকার টেক্সটাইল মিলের মিস্ত্রী আল-আমিন (২৯) তিন দিনের ছুটি শেষে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে গাজীপুর থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করেন। সিএনজি রাত সারে ১২টার দিকে উপজেলার কালীগঞ্জ বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল-আমিনসহ সিএনজির পাঁচজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
অপরদিকে বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে কিশোরগঞ্জ থেকে শসা ও গাজর নিয়ে পিকআপ ভ্যান গাজীপুর যাওয়ার পথে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা মহাসড়কের হরিদেবপুর এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার অফিসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাদারীপুরের ডাসার থানাধীন মেধাকুল এলাকার মো. নাছির হোসেনের ছেলে ভ্যান চালক মো. সাকিব (২২), খুলনার সোনাডাঙ্গা থানাধীন সোনার বাংলা গলি এলাকার আব্দুস সোবাহান মোড়লের ছেলে মো. আল-আমিন ও সিলেটের ওসমানীনগর থানার দক্ষিণ কালনীরচর গ্রামে মৃত আব্দুল নুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (২৬) এর মৃত দেহ উদ্ধার করে। পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, পৃথক দুই সড়ক দূর্ঘটনায় ৩ ব্যক্তির মৃত্যু ও চার জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দু’জন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মিস্ত্রী আল-আমিন এর পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। বাকী তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT