1. admin@dainiksomoybela.com : Admin :
আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বদলির শিকার হলেও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে পিছপা হব না” সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ঝিনাইদহ পুলিশ সুপার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বদলির শিকার হলেও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে পিছপা হব না” সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ঝিনাইদহ পুলিশ সুপার

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধি ঃ
সবার প্রতি সমান অধিকার এবং “আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বদলির শিকারও হই, তবুও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এক বিন্দু পিছপা হব না”। ঝিনাইদহকে একটি নিরাপদ, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজাল। একই সাথে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, ঝিনাইদহকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করবেন তিনি।
সোমবার দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে পুলিশ সুপার মাহফুজ আফজাল তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, এই স্লোগান শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে চান তিনি। তিনি আরও উল্লেখ করেন, আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনো প্রকার হয়রানি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই অভিশাপ তরুণ সমাজকে ধ্বংস করছে, তাই মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধ দমন করা হবে কঠোর হস্তে।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঝিনাইদহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জেলাকে একটি নতুন আঙ্গিকে এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে আমরা দ্রুত সংশোধনের সুযোগ পাব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এনটিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মিজানুর রহমান বাবুল, সাংবাদিক দেলোয়ার কবীর, আজিজুর রহমান সালাম, রাজিব হাসান, শাহরিয়ার রহমান রকি, শাহানুর রহমান, এমএ কবীর, ওমর আলী সোহাগ, এস এম রায়হান, সম্রাট হোসেন ও জাহিদুজ্জামান প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT