1. admin@dainiksomoybela.com : Admin :
আ.লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির প্রতিষ্ঠান মনে করতো’ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

আ.লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির প্রতিষ্ঠান মনে করতো’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

গাজীপুর প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, ‘আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কখনও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হতে দেবে না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা হাফেজ, যারা আলেম-ওলামা তাদেরকে তারা জঙ্গি মনে করে। আওয়ামী লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির প্রতিষ্ঠান মনে করতো। তারা দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করলেও মাদ্রাসাকে আধুনিক করতে কোনও কাজ করেনি। বিগত সরকার ধর্মীয় শিক্ষাকে এগুতে দেয়নি। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তারা প্রতিষ্ঠিত হতে দেয়নি।’

বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় জুলাই-আগস্ট শহীদদের স্মরণে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদের রিয়াজউদ্দিন প্রধান দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীপুরের সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি তার স্ত্রী ও ভাইকে সম্পদশালী করেছেন। সে নিজে শ্রীপুর থেকে হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতি দমন কমিশন থেকে তিনিসহ তার স্ত্রী ও ভাইকে দেশত্যাগ না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার আগেই তারা পালিয়ে গেছে।’

রিয়াজউদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন বলেন, ‘১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষার্থীরা এখনও জরাজীর্ণ মাটির শ্রেণিকক্ষে ঝুঁকি নিয়ে ক্লাস করছে। যা অত্যন্ত দুঃখজনক। জুলাই-আগস্টের সকল শহীদদের স্মরণে মাদ্রাসায় বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া সত্যিই একটি ভালো উদ্যোগ। বিগত সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগ দেয়নি। বিএনপি ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ বাঁচার সাক্ষী হয়ে রয়েছে।’

রিয়াজউদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের  সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মোড়ল, বিএনপি নেতা আতাউর রহমান আতা, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল, কাওরাইদ ইউনিয়ন বিএনপি নেতা রাশেদ মণ্ডল, কাওরাইদ কালিনারায়ণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, ঝালপাঞ্জা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT