1. admin@dainiksomoybela.com : Admin :
‎ভাঙা দেয়াল, ফাটল ধরা ছাদ: নতুন ভবনের অপেক্ষায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

‎ভাঙা দেয়াল, ফাটল ধরা ছাদ: নতুন ভবনের অপেক্ষায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

 

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ছাদের অবস্থাও নাজুক। কিছুদিন আগে স্কুলের সব কিছু চুরি করে নিয়ে যায়,পরে থানায় একটা জিডি করা হয়েছে এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল পাওয়া যায় নাই,ঝুঁকিপূর্ণ এ ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান।

‎বিদ্যালয়ে বর্তমানে ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১০৭ জন। ভবনের বেহাল অবস্থার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। শ্রেণিকক্ষ সংকট থাকায় নিয়মিত পাঠদান ও পরীক্ষা গ্রহণেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

‎এছাড়া বিদ্যালয়ের মাঠের অবস্থাও করুণ। বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়, ফলে শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলায় বিঘ্ন ঘটে।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, “আমরা সব দিক দিয়েই সমস্যায় আছি। বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন খুবই প্রয়োজন। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।”

‎সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম রেজা, শম্পা সাহা, শহীদুল্লাহ ও রফিকুল আলমও বিদ্যালয়ের সমস্যার কথা তুলে ধরে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।

‎স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT