1. admin@dainiksomoybela.com : Admin :
পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন।

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

 

 মো. আরফান আলী :

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ব্যাপক উৎসাহে নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ নগরায়ন বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

 

পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে পতিত জমি, রাস্তা, রেল, শিক্ষা-প্রতিষ্ঠান কে বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে তাঁর পরিকল্পনা ও নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর আহ্বানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, স্থানীয় সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণ এ কর্মসূচীতে সম্পৃক্ত হয়েছেন।

 

এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার এর

সার্বিক তত্ত্বাবধানে ১৩ জুন ২০২৬ শনিবার দুপূরে পীরগঞ্জ উপজেলা চত্বরে পুকূর পাড় সংলগ্ন বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রোপণকৃত চারার মধ্যে রয়েছে নারিকেল গাছ, কাঁঠাল, আম, নিমগাছ প্রভৃতি চারা গাছ রোপণ করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ আবাসভূমি নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নে পীরগঞ্জ উপজেলা আওতায় ভূক্ত ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

 

বৃক্ষ রোপণ কর্মসূচীতে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, ঠাকূরগাঁও সামাজিক বন অধিদপ্তর ( এসএফপিসি), পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ পৌরসভা।

 

বৃক্ষ রোপণ কর্মসূচী যারা উপস্থিত ছিলেন,

সহকারী কমিশনার (ভূমি) ইশফাকূল কবীর, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি জনাব রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা.ওয়ারিশ ইয়াজদানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, বনবীট কর্মকর্তা মহসিন আলী, এসএফপিসি মীর নজরুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সা. সম্পাদক এনকে রানা, পীরগঞ্জ উপজেলা আরজেএফ এর সাধারণ সম্পাদক কবি মো. আরফান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT