1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ: খালেদুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি

সোমবার (২০ অক্টোবর) বাদ মাগরিব রুদ্রপুর মডেল মসজিদে ওই বিশেষ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আসন্ন ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী দলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সাবেক আমীর ড. মোজাম্মেল হক, কোটচাঁদপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাষ্টার মুয়াবিয়া হুসাইন, উপজেলা যুব, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান খান, সাবেক পৌর আমীর মাওলানা নজির আহমদ, এবং পৌর ওলামা সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই তার বক্তব্যে বলেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিদের জীবনী আমাদের জন্য আদর্শ। তাদের মতো মাল ও জানের কোরবানি দিয়েই দীনের বিজয় সম্ভব হয়েছিল। আমাদেরও আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে, যাতে এ দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়।”

তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যে আদর্শে কাজ করে, তা কেবল রাজনৈতিক নয়, এটি একটি জীবনদর্শন, যা আমাদের সমাজে শৃঙ্খলা, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে।”

বিশেষ অতিথি ড. মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী প্রার্থী দেবে, যা দেশের রাজনীতিতে নতুন দিশা দেখাবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক লাভ নয়, বরং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা।”

প্রভাষক শরিফুল ইসলাম, যিনি আসন্ন পৌর নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে মেয়র প্রার্থী, তিনি বলেন, “আমরা জনগণের পাশে থাকতে চাই। আমাদের লক্ষ্য পৌরসভায় সেবা প্রদান ও ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে উন্নয়ন সাধন করা।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান খান ও সাবেক পৌর আমীর মাওলানা নজির আহমদ। তারা জামায়াতের কর্মকাণ্ডে নিজেদের শুদ্ধতা ও দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। তিনি জানান, সংগঠনের কর্মীরা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীকে বিজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT