1. admin@dainiksomoybela.com : Admin :
৩০% কোটা বাতিল সহ ৬ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক শিক্ষার্থী দের বিক্ষোভ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

৩০% কোটা বাতিল সহ ৬ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক শিক্ষার্থী দের বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া জেলা প্রতিনিধি।
বুধবার (১৯ মার্চ) দুপুরে শহরের প্রধান সড়কগুলোয় তারা মিছিল করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন তারা।

পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, পিএসসির অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। সেটি নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্ট শুনানী চলে। সম্প্রতি এই এতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট পদে নিয়োগ নিয়োগে আইন পাশ হয়। কারণ ক্রাফট পদে ননটেক বা সাধারণ শিক্ষা থেকে নিয়োগ পান প্রার্থীরা। কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা চান তাদের ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা প্রকৌশলীরা আসুক।

কিন্তু তাদের দাবি না মানায় আজ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন। শিক্ষার্থীরা প্রথমে বগুড়া জজ কোর্টের ফটকে জমায়েত হন। এ সময় তারা জলেশ্বরীতলা আব্দুর রাজ্জাক সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা দাবি-দাওয়া সম্বলিত স্মারক লিপি পেশ করেন।

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক “ডিপ্লোমা প্রকৌশল” ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

বিক্ষোভে অংশ নেয়া ইলেকট্রিক্যাল বিভাগের ৩য় সেমিস্টারের আব্দুর রহিম জানান, ক্রাফট ইন্সট্রাক্টর পদে জেনারেল লাইন থেকে যারা আসেন, তারা আমাদের লাইনের কিছু ঠিকমতো বলতে পারেন না। এ জন্য আমরা চাই এই পদ বা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেয়া হোক।

আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের একজন মেকানিক্যাল বিভাগের ৭ম সেমিস্টারের সাগর মিয়া। জানালেন, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আসি। প্রথমে আমরা জজ কোর্ট ঘেরাও করি। পরে আমরা ডিসি স্যারের কাছে যাই। সেখানে আমরা ছয় দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিই।

সিভিল বিভাগে ৮ম সেমিস্টারের শিক্ষার্থী ও নেতৃত্বাদানী কবির আহম্মেদ কাব্য জানান, বিক্ষোভ কর্মসূচি হিসেবে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি। আপাতত এই কর্মসূচি চলমান আছে। পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি দেয়া হলে তা জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT