1. admin@dainiksomoybela.com : Admin :
সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, তার ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে স্মারকলিপি পেশ করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী। এর আগে সকাল ১০টার দিকে জেলা শহরের বটতলা মোড় থেকে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শিবির সভাপতি হাসান আল মামুন, শহর জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি শামীম আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

স্মারকলিপিতে দলটি ৫ দফা দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে –
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও তার ওপর গণভোট আয়োজন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠন, তত্ত্বাবধায়ক বা সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন, গণমাধ্যম ও রাজনৈতিক দলের স্বাধীন কার্যক্রমে বাধা না দেওয়া, রাজনৈতিক বন্দিদের মুক্তি ও রাজনৈতিক হয়রানি বন্ধ।

স্মারকলিপি প্রদান শেষে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, “দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার আজ প্রশ্নবিদ্ধ। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে জনগণ ভয় বা জোরজবরদস্তি ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে পারবে।”

তিনি আরও বলেন, “আমাদের এই ৫ দফা দাবি কেবল জামায়াতের নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের দাবি। জনগণের অংশগ্রহণ ও মতামত ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। সরকার শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে এই দাবিগুলো বাস্তবায়ন করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে—এটাই জনগণের প্রত্যাশা।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT