1. admin@dainiksomoybela.com : Admin :
‎শাহজাদপুরে ইরি ধান প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে কৃষকদের গণমিছিল, প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাস ‎ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

‎শাহজাদপুরে ইরি ধান প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে কৃষকদের গণমিছিল, প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাস ‎

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের অন্তর্গত বাতিয়া গ্রামের প্রান্তিক কৃষকেরা ইরি ধান প্রকল্পে চরম অনিয়ম ও শোষণের প্রতিবাদে সোমবার এক গণমিছিল আয়োজন করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরি ধান চাষের প্রকল্পে অন্যান্য এলাকার মতো নগদ টাকার বিনিময়ে সেচ সুবিধা দেওয়ার কথা থাকলেও, বাতিয়া গ্রামের সেচ পাম্প মালিকরা কৃষকদের উৎপাদিত ফসলের চার ভাগের এক ভাগ দিয়ে থাকে। বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে কৃষি সম্প্রসারণ অফিসার জেরিন আহমেদ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাতিয়া গ্রামের ইউপি সদস্য, তিনি বলেন, আমাদের গরীব কৃষকদের ঘরে ভাত নেই, অথচ উৎপাদনের চার ভাগের এক ভাগ পাই আমরা। এটা কোনো ন্যায়বিচার নয়। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, সরকারি নিয়ম অনুযায়ী এই অনিয়মের অবসান ঘটানো হোক এবং কৃষক যেন তার ন্যায্য অধিকার পায়। বিক্ষুব্ধ কৃষকরা দাবি করেন, নির্ধারিত সরকারি রেটের চেয়ে বেশি শর্ত আরোপ করে তাদের ফসলের মূল্য বঞ্চিত করা হচ্ছে। তারা চান সেচ পাম্প মালিকদের বাধ্য করা হোক সঠিকভাবে সেচ সুবিধা নিশ্চিত করতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT