1. admin@dainiksomoybela.com : Admin :
‎শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন নারীর ক্ষমতায়নে সচেতনতার উদক্ত আহ্বান ‎ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

‎শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন নারীর ক্ষমতায়নে সচেতনতার উদক্ত আহ্বান ‎

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
Oplus_131072

‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করলেই নারীর ক্ষমতায়ন সম্ভব। আমাদের সমাজে এখনো কিছু বাধা ও কুসংস্কার রয়েছে, যা দূর করতে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুবিয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, প্রধান শিক্ষক কামরুনাহার, ও বিলকিস আরা প্রমুখ। বক্তারা নারী দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করেন এবং সমাজে নারীর সার্বিক উন্নয়ন ও সফলতা তুলে ধরেন। এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাহজাদপুর পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, যেখানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় বক্তারা জোর দেন নারী শিক্ষার প্রসার, কর্মক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি, এবং নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের ওপর। নারীর ক্ষমতায়ন শুধু সরকারি নীতিমালার বিষয় নয়, এটি একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT