1. admin@dainiksomoybela.com : Admin :
‎শাহজাদপুরে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা,আটক-১ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

‎শাহজাদপুরে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা,আটক-১

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ঘাসের জমিতে নিয়ে ৭ বছর বয়সী ১ম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী আব্দুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে শিশুটিকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়।শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তি আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী প্রথম শ্রণী পড়ুয়া এক শিশুকে ডেকে নিয়ে যায়।পরে নির্জন একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।এসময় শিশুটির চিৎকার করলে হেকমত মোল্লা নামের এক কৃষক এগিয়ে গেলে ধর্ষক রহমান দৌড়ে পালিয়ে যায়।পরে শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
‎এ ঘটনায় ঐদিন রাতেই শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বড় বোন জানায় , ইতোপূর্বে অভিযুক্ত আব্দুর রহমান তাকে ও টাকার লোভ দেখিয়ে অশালীন প্রস্তাব দিয়েছে। কিন্তু সে রাজি না হওয়ায় তার অবুঝ বোনের সাথে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগী শিশুটিকে নিয়ে আসলে এখানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, আব্দুর রহমান এর আগেও প্রতিবেশী অনেকের শ্লীলতাহানিসহ অনেক ঘটনা ঘটিয়েছে।প্রত্যেকবারই অর্থের জোড় এবং ক্ষমতার দাপট দেখিয়ে পাড় পেয়ে যায়।এবার শিশু নির্যাতন করায় যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবী জানান এলাকাবাসী। শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।ভুক্তভোগী শিশুটি বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT