1. admin@dainiksomoybela.com : Admin :
লোহাগড়ায় অভিভাবক নির্বাচন: আওয়ামী লীগ সমর্থকদের বড় জয় - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

লোহাগড়ায় অভিভাবক নির্বাচন: আওয়ামী লীগ সমর্থকদের বড় জয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি;

নড়াইলের লোহাগড়া উপজেলার ১১ নং ইতনা ইউনিয়নের পাংখাচ্চর গ্রামে অবস্থিত শতদল মাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও সহকারী শিক্ষা অফিসার নাসিম।

নির্বাচনে ১৬২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪২ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন মোট সাতজন প্রার্থী।
তারা হলেন: মো. কাজী জাফর, মো. কামাল শেখ, মো. নিজাম মোল্লা, মো. করমান মুন্সী, মো. রফিকুল ইসলাম, মো. সিপাত বিশ্বাস ও মো. সেলিম সরদার।

ঘোষণা করা ফলাফলে পাংখারচর গ্রামের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিপাত বিশ্বাস সর্বোচ্চ ৮৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।

দ্বিতীয় স্থান অর্জন করেন মো. কামাল শেখ (৭৯ ভোট), তৃতীয় হন বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের মো. রফিকুল ইসলাম (৬৭ ভোট) এবং চতুর্থ হন মো. সেলিম সরদার (৬৫ ভোট)।

বিজয়ী চারজনের মধ্যে তিনজনই আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের মতে, ফলাফল থেকেই স্পষ্ট যে ভোটারদের আস্থায় বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

তবে বিরোধী প্যানেলের কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তারা নানারকম বাধার মুখে পড়েছেন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একজনকে প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। অভিযোগের বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টরা কোনো মন্তব্য করেননি।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান প্রিজাইডিং অফিসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT