1. admin@dainiksomoybela.com : Admin :
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

 

আশরাফুল আলম সরকার 

সিনিয়র স্টাফ রিপোর্টোর 

 

গাজীপুরের শ্রীপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলার কারণে একটি চক্রের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোঃ খাইরুল ইসলাম, পিতা মোঃ মোসলেম উদ্দিন, সাং বেড়াইদেরচালা, ৭ নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা।

 

আজ সোমবার (২২ জুন ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে শ্রীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

 

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে মাদকবিরোধী অবস্থান গ্রহণ করে আসছেন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে তিনি দাবি করেন।

 

তিনি জানান, চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ আল-আমিন (পিতা: মৃত মোঃ হাসেম মৃধা) ও তার সহযোগীরা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে গাজীপুর আদালতে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে বলে তিনি জানতে পেরেছেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, “উক্ত মামলার অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। শুধুমাত্র মাদকবিরোধী অবস্থান নেওয়ার কারণে আমাকে টার্গেট করা হয়েছে।”

 

তিনি আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তাকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকবিরোধী কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

 

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চার দফা দাবি জানান—

 

১. তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা

২. মিথ্যা মামলা ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ

৩. এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা

৪. তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা

 

তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT