1. admin@dainiksomoybela.com : Admin :
ভোট কেনার অভিযোগ চাপা দিয়ে ছড়ানো হলো খণ্ডিত ভিডিও: পরিকল্পিত অপপ্রচারে ঝিনাইদহ-২ আসনের ধানের শীষের প্রার্থী এম এ মজিদ ও তার ব্যক্তিগত গাড়িচালকের নাম জড়ানোর চেষ্টা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

ভোট কেনার অভিযোগ চাপা দিয়ে ছড়ানো হলো খণ্ডিত ভিডিও: পরিকল্পিত অপপ্রচারে ঝিনাইদহ-২ আসনের ধানের শীষের প্রার্থী এম এ মজিদ ও তার ব্যক্তিগত গাড়িচালকের নাম জড়ানোর চেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
         বিশেষ প্রতিনিধি –
নির্বাচনী রাজনীতিতে ধর্ম, নারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার বানিয়ে একটি পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খণ্ডিত ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছে এটি কি নিছক বাকবিতণ্ডার দৃশ্য, নাকি এর আড়ালে রয়েছে ভোট কেনা ও রাজনৈতিক ফায়দা লুটার সুপরিকল্পিত চক্রান্ত?

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীর কয়েকজন মহিলা কর্মী ঝিনাইদহ-২ আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের ব্যক্তিগত গাড়িচালক রাসেল চৌধুরীর গ্রামের বাড়ি কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা গ্রামে যান। প্রথমে স্বাভাবিক কথাবার্তার মধ্যেই তারা রাসেলের স্ত্রীর কাছে জামায়াতের পক্ষে ভোট চান। একপর্যায়ে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবারের দাবি, টাকা নিতে অস্বীকৃতি জানালে ওই নারীর ওপর চাপ বাড়ানো হয় এবং কোরআন শরিফে শপথ করিয়ে ভোট দেওয়ার প্রতিশ্রুতির চেষ্টা করা হয়। ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের এমন চেষ্টা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাসেলের স্ত্রী বিষয়টিতে রাজি না হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার চিৎকার শুনে রাসেল ঘটনাস্থলে এসে প্রশ্ন করেন কেন অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা ও ধর্মীয় গ্রন্থ ব্যবহার করে শপথ করানোর চাপ সৃষ্টি করা হচ্ছে? ঠিক তখনই উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

এখানেই ঘটনার নতুন মোড় ঘোরে। ওই বাকবিতণ্ডার একটি অংশ গোপনে ভিডিও ধারণ করা হয় এবং পরবর্তীতে সেটির খণ্ডিত সংস্করণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে নেই ভোট কেনার প্রস্তাবের দৃশ্য, নেই কোরআন শরিফে শপথ করানোর চাপের অংশ। আছে শুধু উত্তেজিত বাক্যবিনিময় যা দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো এই ভিডিওকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতা এম এ মজিদের নাম জড়িয়ে দেওয়া। অথচ ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না, এমনকি ঘটনার সঙ্গে তার সরাসরি কোনো সংশ্লিষ্টতার প্রমাণও সামনে আসেনি।

এ ব্যাপারে ভুক্তভোগী রাসেল ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের বাড়িতে এসে ভোট কেনার চেষ্টা করা হলো, ধর্মীয় শপথের চাপ দেওয়া হলো এসব ভিডিওতে নেই। শুধু একটি অংশ কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেন ঝিনাইদহ -২ আসনের ধানের শীষের প্রার্থী এম এ মজিদ কে ভোট সামনে রেখে বিতর্কিত করা যায়।

স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতাকর্মীদের মতে, এম এ মজিদ ঝিনাইদহে দীর্ঘদিনের পরিচিত মুখ। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনী মৌসুমে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো ঘটানো হয়েছে। তারা আরও বলেন, ব্যক্তিগত গাড়িচালককে টার্গেট করে তার পরিবারের ভেতরের একটি ঘটনাকে রাজনৈতিক অস্ত্র বানানোর একটা অপচেষ্টা করা হচ্ছে।

এদিকে সচেতন মহল প্রশ্ন তুলেছেন ভোট কেনার অভিযোগ থাকলে তার তদন্ত কেন হচ্ছে না? কোরআন শরিফের মতো পবিত্র গ্রন্থকে রাজনৈতিক চাপের হাতিয়ার বানানোর দায় কার? ভিডিও ধারণ ও প্রচারের পেছনে কারা, তাদের উদ্দেশ্যই বা কী? তারা মনে করছেন, পুরো ঘটনার নিরপেক্ষ ও প্রশাসনিক তদন্ত ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও দেখে কাউকে দোষারোপ করা শুধু অন্যায় নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির জন্যও হুমকি।

এ ঘটনায় জড়িতদের পরিচয়, ভিডিও ধারণ ও ছড়ানোর নেপথ্য শক্তি এবং ভোট কেনার অভিযোগের সত্যতা উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সাধারণ জনগণকে বিভ্রান্তিকর অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT