
অপু দাস,
কালীগন্জ প্রতিনিধিঃ
১৯৭৩ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশিষ্ট চ্চিত্র প্রযোজক ওয়াহিদ_সাদিক-এর সঙ্গে।
ওয়াহিদ সাদিক ছিলেন একজন সরকারি কর্মকর্তা, আর সাবেক শিক্ষামন্ত্রী এ এইচ কে সাদিক তার বড় ভাই — অর্থাৎ শাবানার ভাশুর।
শুধু রাষ্ট্রীয় দায়িত্বই নয়, ওয়াহিদ সাদিক শাবানার প্রতিষ্ঠিত এস এস প্রডাকশন্স প্রযোজনা প্রতিষ্ঠানেরও পরিচালনা করতেন।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য কালজয়ী চলচ্চিত্র উপহার দেওয়ার পর, ১৯৯৭ সালে হঠাৎই তিনি চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেন।
পরবর্তীতে ২০০০ সালে স্বামী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে পাড়ি জমান।
এই দম্পতির দুই কন্যা — সুমি ও ঊর্মি, এবং এক পুত্র — নাহিন।
বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করলেও, শাবানা এখনো বাংলাদেশের বিশেষ অনুষ্ঠানে আসেন,
আর তখনও দর্শক-ভক্তদের অগাধ ভালোবাসায় ভাসেন তিনি।
চিরকালীন নায়িকা শাবানা — নামটি আজও স্মৃতিতে অমলিন।
Leave a Reply