1. admin@dainiksomoybela.com : Admin :
প্লাস্টিক ও পলিথিন দূষণসহ নানা সংকটে সুন্দরবন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

প্লাস্টিক ও পলিথিন দূষণসহ নানা সংকটে সুন্দরবন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

নাজমুল আলম মুন্না

(সাতক্ষীরা প্রতিনিধি) “প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি- সুন্দরবন রক্ষা করি” এই প্রতিপাদ্যে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়নের লক্ষ্যে ‘সুন্দরবনের জন্য সাংবাদিকতা’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সাতক্ষীরা অগ্রগতি রিসোর্ট সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবর রহমান, রুহুল কুদ্দুস, গোলাম সরোয়ার, আমিরুজ্জামান বাবু, প্রভাষক সামিউল মনির, আসাদুজ্জামান সরদার, সুকুমার দাস বাচ্চু, আহসান রাজিব, নাজমুল আলম মুন্না ও আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন সুন্দরবন দুই ভাবে দুষণ হচ্ছে একটি প্রাকৃতিক অন্যটি মানবসৃষ্ট। সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণসহ টুরিস্টদের প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে দূষণ সম্পর্কে অবগত করার পাশাপাশি দূষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে নিজনিজ স্থান হতে কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন।
সুন্দরবনকে বাচাতে হলে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি সুন্দরবনের সংকট নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিসহ টিকটক ও অন্যন্য প্রচার মাধ্যমগুলোতে প্রচারনা বাড়াতে হবে। এছাড়া সুন্দরবন রক্ষায় মানুষের আচরণ পরিবর্তন করে সুন্দরবনকে ভালবাসতে হবে এবং পরবর্তী প্রজন্মকে রক্ষায় এগিয়ে আসতে হবে। বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ৬০ শতাংশ এলাকা বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও সাতক্ষীরা জেলায় অবস্থিত। উপকূলীয় এসব এলাকার জনজীবনের সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের মৎস্য, বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল, যা তাদের জীবন-জীবিকার প্রধান উৎস এবং দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মানবসৃষ্ট বিভিন্ন কারণে সুন্দরবন চরম প্রাকৃতিক ও পরিবেশগত ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দরবন সংলগ্ন ১০ কিঃমিঃ এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করে যা, উপরোক্ত ৫টি জেলার ১৭টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে ‘সুন্দরবন ইমপ্যাক্ট জোন’ হিসেবে। তবুও, মানুষের অপরিকল্পিত ও খামখেয়ালিপনা কার্যক্রমের কারণে এই অঞ্চলে দূষণ বাড়ছে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে নদী, খাল ও জলাশয় গুলোকে প্রভাবিত করছে, যা শেষ পর্যন্ত জোয়ার-ভাটার মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করছে এবং বনের মাটি, পানি ও পরিবেশ দূষিত করছে। এর ফলে গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যা সুন্দরবনের উৎপাদনশীলতা হ্রাস করছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলছে।এমতাবস্থায় সুন্দরবনের মতো একটি গুরুত্বপুর্ণ প্রাকৃতিক সম্পদ রক্ষা করা এবং এ সংলগ্ন এলাকার জনগণকে পরিবেশ বিষয়ে সচেতন করা অত্যন্ত জরুরি। সভা শেষে মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময়ের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলকে আহবায়ক ও সামিউল মনির, সুকুমার দাস বাচ্চু, এস.কে হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিবকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট জার্নালিজম ফর সুন্দরবন নামে একটি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT