1. admin@dainiksomoybela.com : Admin :
প্রশংসায় ভাসছে শ্রীপুরের ইউএনও - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রশংসায় ভাসছে শ্রীপুরের ইউএনও

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
নিজস্ব প্রতিবেদক

ভাওয়াল রাজার স্মৃতি বিজরিত শিল্পোন্নত গাজীপুর জেলার প্রাণ ভ্রমরা শ্রীপুর উপজেলা! আট বোনের( ইউনিয়ন )এক ভাই( পৌরসভা )হিসেবে ২০০০ সালে যাতা শুরু করে শ্রীপুর পৌরসভা। প্রতিষ্ঠার পর থেকে উন্নয়নের ছোয়া লাগেনি বিগত বছরগুলোতে। ফলে পৌর নাগরিকরা যখন হতাশার সাগরে নিমজ্জিত হওয়ার উপক্রম ঠিক তখনি উদ্ধার কর্তা হিসেবে কলা গাছের ভেলা নিয়ে আবিভূত হন উপজেলা নির্বাহী অফিসার ব্যরিষ্টার সজীব আহমেদ।

জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথম শ্রেণীর শ্রীপুর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । শ্রীপুর পৌরসভা ভৌগলিকভাবে রাজধানী ঢাকার নিকটবর্তী ও সমতল ভূমি হওয়ার কারণে অর্থনৈতিকভাবে এই অঞ্চলের চাহিদা রয়েছে বেশ। তাই গুরুত্বপূর্ণ এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে উল্লেখযোগ্য উন্নয়নের মাষ্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেন শ্রীপুর পৌরসভার প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ।

প্রথম শ্রেণীর শ্রীপুর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি গ্রহণ করেন মহাপরিকল্পনা। তারই অংশ হিসেবে চলতি বছরের শুরুতে সাত কোটি আশি লক্ষ টাকার টেন্ডার প্রদান করেন তিনি। এরও আগে আরো উন্নয়নমূলক কাজ সাধন করার খবর গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে প্রশংসা শুরু হয় তার।

ফেসবুক পোস্টের সূত্র ধরে জানা যায়, উন্নয়নের ধারাবাহিকতায় শ্রীপুর রহমত আলী সরকারি ডিগ্রি কলেজের শহীদমিনার ও বধ্যভূমি উন্নয়নের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করেন তিনি। পাশাপাশি সমগ্র পৌরসভার প্রধান প্রধান রাস্তা আলোকিত করতে সড়কবাতি স্থাপনের জন্যেও টেন্ডার আহবান করেন।

এছাড়া বিভিন্ন প্রকল্পের আওতায় সম্পন্ন করা হচ্ছে দীর্ঘদিনের বেহাল রাস্তাঘাট ও নর্দমা। এবং ছোট বড় রাস্তা সংস্কার ও উন্নয়নের জন্য প্রায় আট কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা আনতে ও যানজট নিরসনকল্পে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এবং ময়লা আবর্জনার জন্য ডাম্পিং ষ্টেশন স্থাপনসহ যানজটমুক্ত পৌরসভা গড়তে উদ্যোগ নেওয়া হয়েছে।

এবিষয়ে শ্রীপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ স্যার অত্যন্ত বিচক্ষণ, কর্মদক্ষ ও অমায়িক মানুষ। স্যারের দিকনির্দেশনায় আমরা শ্রীপুর পৌরসভাকে বাংলাদেশের সেরা পৌরসভা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর ।

জানতে চাইলে প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, শ্রীপুর পৌরসভার প্রচুর সম্ভাবনার পাশাপাশি সামর্থ্যও রয়েছে। এখন পরিকল্পনা মাফিক কাজ করতে পারলেই সকলের স্বপ্ন সত্যি হবে। এবং শ্রীপুরের চমৎকার মানুষের পাশাপাশি ভাল কিছু সহকর্মী পাওয়ায় আমি আশাবাদী খুব শীঘ্রই শ্রীপুরবাসিকে আমরা ভাল কিছু দিতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT