1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি ফরিদুল, সম্পাদক সোহেল - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি ফরিদুল, সম্পাদক সোহেল

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি ফরিদুল, সম্পাদক সোহেল

লালন সরকার, দেবীগঞ্জ, প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে ফরিদুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম সোহেল নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় দেবীগঞ্জ পৌরসদরের কে.জি স্কুল মাঠে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬ সদস্যর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আনারুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন এবং সাদেকুজ্জামান হীরা, যুগ্ম সাধারণ মোছাঃ নিশি আক্তার।

এর আগে, দুপুরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনের সূচনা করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

পরে পৌর বিএনপির সদস্য সচিব আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় এবং আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT