1. admin@dainiksomoybela.com : Admin :
 নয়া দিগন্তে নিয়োগ পেলেন  সাহসী  সাংবাদিক মোজাহিদ ২১৯ দিন কারাবরণ করা বীর  - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

 নয়া দিগন্তে নিয়োগ পেলেন  সাহসী  সাংবাদিক মোজাহিদ ২১৯ দিন কারাবরণ করা বীর 

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাহসী সাংবাদিক মো. মোজাহিদ নয়া দিগন্তের ডিজিটাল বিভাগে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন। তার এই সাফল্যে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলার মানুষজন আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।

মো. মোজাহিদ ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে সারাদেশব্যাপী আলোচনায় আসেন। “শেখ হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে : লণ্ডনের মিছিলে” শিরোনামের ওই সংবাদটি প্রকাশিত হয়েছিল একটি অনলাইন নিউজ পোর্টালে। সংবাদটি প্রকাশের পরদিনই শ্রীপুর থানা ও গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকুর করা মামলায় তাকে ১২৩ দিন কারাবরণ করতে হয়।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার কলম আরও ধারালো হয়ে ওঠে। পুলিশ প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সাহসিকতার সাথে লেখালেখি চালিয়ে যান। “ঘুষ নিয়ে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামী ছাড়লো জয়দেবপুর থানা পুলিশ” শিরোনামে তিনি যুগফল পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন। এছাড়াও জয়দেবপুর, শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর ও কালিগঞ্জের পুলিশের বিরুদ্ধে একাধিক দুর্নীতির সংবাদ প্রকাশ করেন তিনি।

তার সাহসীকতা অন্যান্য সাংবাদিকদের হিংসার কারণ হয়ে দাঁড়ায়। ফলশ্রুতিতে তিনি আবারও জয়দেবপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হন। তার সাথে তার দুই সহকর্মী মিলন শেখ ও রোকুনুজ্জামান খানকে ও গ্রেফতার করা হয়। এমনকি যুগফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদুল্লাহ বাদলের নামেও মামলা করা হয়।

“পট্টি মেরে বন মামলার আসামি বদলে ফেলেন বিট কর্মকর্তা আয়ুব আলী” শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশের পর তাকে আবারও কারাবরণ করতে হয়।
শেখ হাসিনার সরকারের সময়ে মোট ৩টি মামলায় ২১৯ দিন কারাবরণ করেন মোজাহিদ। কারাবরণের ফলে তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে। প্রথম মামলায় কারাবরণের সময় তিনি উত্তরা টাউন কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কারাগারে থাকায় তিনি পরীক্ষা দিতে পারেননি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও হুমকির মুখে কয়েকটি বছর কাটাতে হয় তাকে।
এর মধ্যেই তিনি “গাজীপুর সাংবাদিক পরিষদ” এর সভাপতি নির্বাচিত হন। অবশেষে ৪ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি নয়া দিগন্ত পত্রিকার ডিজিটাল বিভাগে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

নয়া দিগন্তে যোগদানের পর তার ফেসবুক আইডিতে অভিনন্দনের ঝড় বয়ে যায়। তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT