1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার" - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

ঢাকা সাভার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার”

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

“রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

ঢাকা সাভার আশুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। গুলিতে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হলে মামলা দায়ের করেন নিহতের পরিবার।
এই হত্যা মামলায় শ্রমিক লীগের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ নভেম্বর) সকালে তাকে অন্যান্য আসামির সাথে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকার নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।
গ্রেপ্তার আকবর হোসেন মৃধা আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আলতাফ মৃধার ছেলে। তিনি জাতীয় শ্রমিকলীগের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারনামীয় আসামি আকবর হোসেন মৃধা। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে এর আগেও জমিদখলসহ একাধিক মামলা ছিল।
ঢাকা সাভার আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ আল মামুন বলেন, অভিযুক্ত শ্রমিকলীগ নেতা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা সাভার আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গ্রেপ্তার আকবর মৃধা ছাত্র জনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT