1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, কলেজ শিক্ষক সাময়িক বহিষ্কার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঝিনাইদহে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, কলেজ শিক্ষক সাময়িক বহিষ্কার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

মোঃ খালেদুর রহমান ঝিনাইদহে জেলা প্রতিনিধি
তিন ছাত্রীকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে এক কলেজ শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, এমএ খালেক মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নজরুল ইসলাম (৪৯) দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীকে উত্যক্ত করছিলেন।

ভুক্তভোগী সহ অন্তত ১৬ জন শিক্ষার্থীর লিখিত অভিযোগের পর গত বুধবার (৩ ডিসেম্বর) কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা আহ্বান করে এবং শিক্ষককে সাময়িক বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মো. ওলিয়ার রহমান।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, শিক্ষক নজরুল ইসলাম মোবাইল ফোনে আপত্তিকর মেসেজ পাঠাতেন এবং সরাসরি দেখা হলে নানা ভাবে যৌনভাবে উত্যক্ত করতেন। এক ভুক্তভোগী ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি নজরুল স্যারকে অনেক সম্মান করতাম। কিন্তু তিনি মোবাইল ফোনে আপত্তিকর মেসেজ দিতেন এবং দেখা হলে অবাঞ্ছিত কথা বলতেন। আমরা তার শাস্তি চাই। তিনি শিক্ষকতার মতো মহান পেশাকে কলংকিত করেছেন।”

কলেজ অধ্যক্ষ মো. ওলিয়ার রহমান জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেআরাকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আমার মোবাইল ফোন হ্যাক হয়েছে। তাই এসব মেসেজ ছাত্রীদের কাছে চলে গেছে।” তবে তিনি প্রশ্ন করলে ফোনটি বন্ধ করে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা বলেন, অভিযোগ অত্যন্ত গুরুতর। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, ঝিনাইদহ জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসকেও অবহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT