1. admin@dainiksomoybela.com : Admin :
চাঁপাইনবাবগঞ্জে পৌর নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় ৩৪২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

চাঁপাইনবাবগঞ্জে পৌর নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় ৩৪২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ 

 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শহর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে পৌর নগর সমন্বয় কমিটির (টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি-টিএলসিসি) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে

সোমবার (২২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সালাম। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, সদর ফাঁড়ির ইনচার্জ নুরুল কাদীর সৈকত,দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম এবং পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা মো. আহসান হাবীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় পৌরসভার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা, নাগরিক সুবিধা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং আসন্ন উন্নয়ন প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। সভাপতির বক্তব্যে প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে টিএলসিসি কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পৌরসভার সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে।” তিনি আরোও বলেন, পৌরসভার একার দায়িত্ব নয়,জনগণের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলা সম্ভব। উক্ত সভায় পৌরসভার

কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নগর সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সভায় পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটও উপস্থাপন করা হয়। সংশোধিত বাজেটের পরিমাণ ধরা হয়েছে ১৩৩ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৫১৮ টাকা। অন্যদিকে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৪২ কোটি ১৯ লাখ ৫২ হাজার ১৪৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে, যা পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT