1. admin@dainiksomoybela.com : Admin :
চাঁপাইনবাবগঞ্জে ইকর'অ স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

চাঁপাইনবাবগঞ্জে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো ” এ প্রতিপাদ্যকে সামনে রেখ ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাহনেয়ামতুল্লাহ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কামাল ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও একতা ভ্যারাইটিজ স্টোর আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বাবু স্টোর মোঃ মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রবিউল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ। সার্বিক উপস্থাপনা করেন সংগঠনের সদস্য আব্দুর রউফ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহানুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেক।

অনুষ্ঠানে সূচনা পর্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর আলোচনা সভায় অতিথি বৃন্দ তাদের মূল্যবান বক্তব্য দেন। পরে ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

উদ্বোধনী আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ও সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT