1. admin@dainiksomoybela.com : Admin :
চাঁদাবাজি, জুলুম ও নিপিড়নের রাজনীতি চলবে না ........রাশেদ খাঁন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

চাঁদাবাজি, জুলুম ও নিপিড়নের রাজনীতি চলবে না ……..রাশেদ খাঁন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

অপুদাস, কালীগন্জ প্রতিনিধিঃ-
ফেব্রুয়ারীতে সুষ্ঠ নির্বাচন হলে বাংলাদেশকে আর কেউ পিছনে নিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেরা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও ঝিনাইদহ-৪ থেকে মনোনয়ন প্রত্যাশি হামিদুল ইসলাম হামিদসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রাশেদ খাঁন বলেন, আমাকে অনেক রকম হুমকি দেওয়া হয়েছে। আমি ষড়যন্ত্রে উত্তর দিতে চাই না। আমি সবার সাথে নিয়ে সামনের দিনে এ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই।
আমি ঝিনাইদহের সন্তান, সদর উপজেলায় আমার জন্ম। আমি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আমার রাজনীতিতে প্রবেশ করা। সে সময় আমার সামনে দুটি পথ ছিল- পড়ার টেবিলে ফিরে যাওয়া নয়তো আন্দোলনে নেতৃত্ব দেওয়া। সে সময় আমি আন্দোলনে নেতৃত্ব দিই। সে সময় আমি আটক হয়ে ১৮ দিন রিমান্ডে নির্যাতনের স্বীকার হয়। আমরা সে সময় মাথা নত করি নাই, আমরা সফল হয়েছিলাম। পবর্তীতে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রুপ নেই। আপনারা দেখেছেন সরকার আন্দোলনের সময়ে আপনারা দিনের পর দিন ঘরে ঘুমাতে পারেননি। একটা সময় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। তারেক রহমানের সাথে কথা বলে তার নেতৃত্বে রাষ্ট্র সংকারের আন্দোলনের কাজ শুরু করি। তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছেন। তিনি ঝিনাইদহ-৪ থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। এখানে যারা বিএনপির নেতাকর্মী আছেন আশা রাখবো তারা সবাই আমার সাথে এক হয়ে কাজ করবেন। ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করবেন। আমা প্রত্যাশা মান অভিমান ভুলে এক সাথে কাজ করবেন। খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মধ্যে কষ্ট রয়েছে। এখন তারেক রহমান দলের হাল ধরেছেন। এখন দলের আদর্শে যারা বিশ্বাস করেন তারা একসাথে দলকে বিজয়ী করতে কাজ করবেন বলে বিশ্বাস করি।
কিন্তু অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন। আমি কোন উত্তর দিতে চাই না। বা অভিযোগ দিতে চাই না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাইকে বুকে জড়িয়ে নিতে চাই। আমরা সবাই মিলে সামাজিকভাবে মিলেমিশে বসবাস করতে চাই। কেউ বিএনপি করেছে বা অন্য দল করেছে এজন্য কাউকে হয়রানি করা যাবে না। আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। চাঁদাবাজি, জুলুম ও নিপিড়নের রাজনীতি  আর চলবে না।
যারা জুলুম নিপিড়ন করেননি তারা নির্ভয়ে থাকবেন, তাদের ভয়ের কিছু নেই। শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। অফিস আদালত থেকে দূর্নীতি বন্ধ করা হবে। সরকারী সেবা পেতে কোন অতিরিক্ত অর্থ বা বিশেষ কোন সুপারিশ লাগবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ি এসব উন্নয়ন ও সংস্কার করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT