1. admin@dainiksomoybela.com : Admin :
গোমস্তাপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সায়েন্স অলিম্পিয়াড - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

গোমস্তাপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সায়েন্স অলিম্পিয়াড

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ তুহিন(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজ্ঞানচর্চার এক ব্যতিক্রমী আয়োজন সায়েন্স অলিম্পিয়াড। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং তাদের মেধাকে সঠিকভাবে বিকশিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ছড়িয়ে দাও সীমাহীন আলো,(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষা মূলক সংগঠন), রহনপুর, গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ শনিবার(১৫ ফেব্রুয়ারি) বিকেলে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে অলিম্পিয়াডের সমাপ্তি ও বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা,

এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেফাউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক, যশোর, নাজমুল হোদা খান রুবেল, সভাপতি রহনপুর স্টেশন বাজার কল্যাণ সমিতি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সায়েন্স অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের গবেষণায় আগ্রহী করে এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবনের পথ তৈরি করবে।”

সম্মানিত অতিথি সেফাউর রহমান বলেন, “গোমস্তাপুরে এমন একটি বিজ্ঞান প্রতিযোগিতা আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণের পথকে সুগম করতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।

সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা মেধাবীদের বাছাই করে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

প্রথম পুরস্কার: একটি ল্যাপটপ ও ক্রেস্ট

দ্বিতীয় পুরস্কার: একটি স্মার্টফোন ও ক্রেস্ট

তৃতীয় পুরস্কার: একটি স্মার্টওয়াচ ও ক্রেস্ট

চতুর্থ থেকে অষ্টম স্থান অধিকারীদের জন্য: একটি বাটন ফোন ও ক্রেস্ট

নবম থেকে পঁচিশতম স্থান অধিকারীদের জন্য: আকর্ষণীয় বিজ্ঞান বই ও ক্রেস্ট

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহিত করেন। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

গোমস্তাপুরে প্রথমবারের মতো আয়োজিত এই সায়েন্স অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ তৈরি করেছে। এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT