1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানার সামনে গাজীপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাজীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল পালোয়ান (৫০), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৫) এবং যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সোহাগ আহম্মেদের মোটরসাইকেলসহ আহতদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে নিয়ে যান অপর পক্ষের নেতাকর্মীরা।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বিএনপির একটি পক্ষ নয়নপুর বাজারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে চলে যাওয়ার জন্য বলে। ঝুট ব্যবসা নিয়ে ঝামেলা হতে পারে বলে জানিয়ে যায় তারা। এর কিছুক্ষণ পর আরেক পক্ষ লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে থাকে। দুপুর সোয়া ২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে বাসায় চলে যান ব্যবসায়ীরা।

গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান খান বলেন, ‘আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আমি এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক উজ্জল হাসান জয়ের নেতৃত্বে দুপুর সোয়া ২টার দিকে নয়নপুর রিদিশা নিটেক্স কারখানা এলাকায় যান বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করি। মিছিল শেষে রিদিশা নিটেক্স কারখানান সামনে বসে চা পান করেছিলেন আমাদের নেতাকর্মীরা। এ সময় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক আয়াত উল্লাহর নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করেন। আমাদের চার জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেন তারা। সেইসঙ্গে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে নিয়ে যান। তবে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের যে কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। বিএনপির একটি পক্ষ আমাদের ওপর হামলা করেছিল।’

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ বলেন, ‘আমাদের দলীয় লোক ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম রিদিশা নিটেক্স কারখানায় ঝুট ব্যবসা করে আসছেন। আজকে কারখানা থেকে ঝুট বের হওয়ার কথা শুনে কামরুজ্জামান খান ও উজ্জল হাসানের নেতৃত্বে কারখানার সামনে মিছিল দিয়ে বাধা দেন। আমরা ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাদের কোনও কিছু না জানিয়ে হঠাৎ করে এসে মিছিল করবে, গাড়ি আটকে নেতাকর্মীদের মারধর করবে; এটা তো মানা যায় না। তারা এলাকায় এসে বিশৃঙ্খলা করলে আমরা তো মানবো না।’

নাম প্রকাশ না করার শর্তে রিদিশা নিটেক্স কারখানার এক কর্মকর্তা বলেন, ‘ঝুট ব্যবসার বিষয়ে আমরা কিছু জানি না। এটি সরাসরি প্রধান অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, ‘রিদিশা নিটেক্স কারখানার সামনে বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি আমরা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT