1. admin@dainiksomoybela.com : Admin :
কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ খালেদুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধির
‘‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫। যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। দিবসটি পালন উপলক্ষ্যে ২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় কোটচাঁদপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জিল্লুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার দ্বীন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ উদ্যোগতা, পোল্ট্রিখামারী ও ডেইরী খামারী মালিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশীদ। বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের জায়গা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের কথা বলেন। আমিষের ঘাটতি পূরনে ডিম, দুধ ও মাংস উৎপাদন বেড়ে দেশ আজ স¦য়ংসম্পূর্ণ হয়েছে বলে তারা জানান এবং পশুর রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। ডেইরী খামারী মালিকদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ও পোল্ট্রি খামারীদের পক্ষে বক্তব্য দেন জামেলা খাতুন। এ সময় বিভিন্ন স্টলে দেশি প্রাণী গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, বিড়াল এর প্রদর্শনী করা হয়। এছাড়াও দুধের তৈরি বিভিন্ন খাবার এবং বিভিন্ন কোম্পানির ঔষধের স্টল প্রদর্শন করা হয়। ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT