1. admin@dainiksomoybela.com : Admin :
কুড়িগ্রামে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

কুড়িগ্রামে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক,

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মসজিদুল হুদা ও চৌড়াঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায়, মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।
নিহত আশরাফুল ইসলামের বাবা মানববন্ধনে বলেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করে তার দুইটি অবুঝ সন্তানকে এতিম করে দিয়েছে। থানা চত্বরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, অথচ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে জড়িতদের ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে প্রেমের ঘটনার বিষয় নিয়ে বৈঠক চলছিল। বৈঠকে প্রতিপক্ষের মারধরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক শনিবার (২৮ ডিসেম্বর) ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি সুলতান আহম্মেদ (৪০) নামের একজনকে র‍্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে আসা হচ্ছে।

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT