1. admin@dainiksomoybela.com : Admin :
কিশোরগঞ্জ পৌর ইঞ্জিনিয়ার ও সচিবের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

কিশোরগঞ্জ পৌর ইঞ্জিনিয়ার ও সচিবের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম ও পৌর সচিব শফিকুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পরেও কিশোরগঞ্জ পৌরসভায় কিছু আওয়ামী দোসর রয়ে গেছে। তারা বলেন, বিগত নির্বাচনী সময়ে সরকারি চাকরিজীবী হয়েও পৌর ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম ও সচিব শফিকুর রহমান সরাসরি আওয়ামী লীগের দোসরদের নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন, যা সরকারি চাকরি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও সার্ভেয়ার রোকন উদ্দিন মিলে সাবেক মেয়রের সিল ও স্বাক্ষর ব্যবহার করে ব্যাকডেটের মাধ্যমে বাসা-বাড়ির নকশা অনুমোদন দিয়ে আসছেন। এ প্রক্রিয়ায় ঘুষ ও অনিয়মের মাধ্যমে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ তুলে বলেন, “সচিব শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম ও সার্ভেয়ার রোকন উদ্দিনের বিরুদ্ধে যেসব দুর্নীতি, অনিয়ম ও ঘুষের প্রমাণ পাওয়া যাচ্ছে তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। আমরা চাই তাদেরকে তদারকির আওতায় এনে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। একইসাথে আমরা দাবি জানাচ্ছি তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে কিশোরগঞ্জ পৌরসভা থেকে প্রত্যাহার করতে।”

পরে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT