1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে পুলিশি অভিযানে ছিনতাইকৃত মিশু সহ চক্রের ৩ সদস্য আটক - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

কালীগঞ্জে পুলিশি অভিযানে ছিনতাইকৃত মিশু সহ চক্রের ৩ সদস্য আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ছিনতাইয়ের ৬০ ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ও পুলিশি তৎপরতায় ছিনতাই কৃত মিশু,চোর চক্রের মূল হোতাসহ ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকৃত চোর ছিনতাই চক্রের সদস্যরা হলো শ্যামনগর থানার গুমোনতলী গ্রামের আবুল কাশেম সরদারের পুত্র মূল হোতা শাহাজান কবির ওরফে শাহীন ( ৪১) সাতক্ষীরা সদর থানার কুখরালী গ্রামের আজগর গাজীর পুত্র জয়নাল আবেদীন(৪০) এবং একই গ্রামের মৃত নুর ইসলাম গাজীপুর আব্দুর রহমান(৪৪)। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলের নির্দেশে ,অতিরিক্ত পুলিশ সুপার ( কালিগঞ্জ সার্কেলের) রাজিব হাসানের তত্ত্বাবধানে এবং কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে থানার উপ- পরিদর্শক শাহাদাত হোসেন ও সুমন রেজা মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ১ টার সময় সাতক্ষীরার বাঙ্গালের মোড় নামক স্থানে ফারুকের দোকানের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় ভ্যানচালক শিশু সিয়ামের চাচা কুশুলিয়া গ্রামের আমির আলী গাজীর পুত্র আব্দুস সাত্তার বাদী হয়ে(১৮/৩/২৬) একটি মামলা দায়ের করে। মামলা নং ১৫। আসামি গ্রেফতারের পর অতিরিক্ত পুলিশ সুপারের (কালিগঞ্জ সার্কেলের) প্রেস ব্রিফিং এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় বাবার অসুস্থতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের ১৫ বছরের শিশু সিয়াম হোসেন সংসারের হাল ধরতে মিশু চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ১৫/৩/২৬ ইং তারিখে যাত্রি নিয়ে নাজিমগঞ্জ বাজারে আসলে সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে মুক্তা জুয়েলার্সের সামনে হতে ছিনতাই চক্রের মূল হোতা শাহাজান কবির ওরফে শাহীন মুখে মাক্স পরা অবস্থায় মোটর সাইকেলে দাঁড়িয়ে নলতায় দোকানে মাল নেওয়ার কথা বলে ২০০ টাকায় ভাড়া ঠিক করে। নলতায় যাওয়ার পথে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কের রাস্তা হতে তার অপর দুই সহযোগী জয়নাল এবং রহমানকে মিশুতে তুলে দিয়ে মূল হোতা শাহিন মোটরসাইকেল নিয়ে চলে যায়। মিশু চালক সিয়ামকে নিয়ে তারা পশ্চিম নলতা প্যারামেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটের পিছনে এম জে এফ প্রতিবন্ধী স্কুলের পাশে একটি দোকানে নিয়ে একটি বস্তা উঠায়। ওই সময় মূল হোতা শাহিন আরো ২ জনকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে সেখানে হাজির হয়। ওই সময় গলায় অস্ত্র ধরে মিশু চালক সিয়ামকে মোটরসাইকেলে তুলে চোখ বেঁধে চৌমুহনী খানজিয়া সড়কের পাশে একটি জঙ্গলে ফেলে দিয়ে চম্পট দেয়। এই সুযোগে এদিক থেকে ছিনতাইকৃত মিশু নিয়ে জয়নাল এবং রহমান সাতক্ষীরার উদ্দেশ্যে পাড়ি জমায়। খানজিয়া সড়কে মিশু চালক সিয়াম কান্নাকাটি করলে একজনের ভ্যানে উঠে পুনরায় নলতা হাসপাতালের সামনে দিয়ে ছিনতাইকৃত স্থানে যেয়ে দেখে সেখানে তার ভ্যান সহ কেউ নাই। ওই সময় তার কান্নাকাটিতে মিন্টু নামের এক ব্যক্তি ফেসবুক/ইউটিউবার পূর্ব নলতা গ্রামের সাঈদ খান নামক এক ব্যক্তিকে খবর দিয়ে ডেকে আনে। পরে বিষয়টি শুনে বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিসি ক্যামেরার ছবি সহ ছড়িয়ে দিয়ে মানবিক আবেদন করে অসহায় মিশু চালক সিয়ামের জন্য। বিষয়টি সাতক্ষীরা জেলার মানবিক পুলিশ সুপার আরেফিন জুয়েলের হৃদয়ে স্পর্শ করলে তার নির্দেশে কালিগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসানের তত্ত্বাবধানে থানার উপ- পরিদর্শক শাহাদাত হোসেন এবং সুমন রেজার নেতৃত্বে মিশু চলক সিয়ামকে সাথে নিয়ে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বাঙ্গালের মোড় ফারুকের দোকানের পাশে ভাংড়ী দোকানে ২৬ হাজার টাকায় বিক্রি করা মিশু সনাক্ত করা হয়। ওই সময় মূল হোতা শাহাজান কবির ওরফে শাহীনকে গ্রেফতার করে ভ্যান উদ্ধার পূর্বক তার স্বীকারোক্তিতে বাকি দু,জনকে অভিযান চালিয়ে আটক করে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের হলেও বাকি পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT