
অপুদাস, কালীগন্জ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে| এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে আটক তিনজনসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন|
শনিবার (১৩ জুন) বিকেলে কালীগঞ্জ থানা আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ওসি জেল্লাল হোসেন| এর আগে শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়|
আটকরা হলেন— কালীগঞ্জ শহরের নিমতলা বাজারের মোটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজার এলাকার সোবহান এবং ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল বিক্রির খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে কালীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়| এ সময় নিমতলা রোডে বিশ্বজিত কর্মকারের গ্যারেজ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়|
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার ও তাকে আটক করা হয়| পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাজীর বাজারে সোবহানের পুরাতন মোটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে আরও একটি মোটরসাইকেল উদ্ধার এবং সোবহানকে আটক করা হয়|
প্রেস ব্রিফিংয়ে ওসি জেল্লাল হোসেন বলেন, আটক ব্যক্তিরা চোরাই মোটরসাইকেল বিক্রির একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল| উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর কোনো ˆবধ কাগজপত্র বা মালিকানার প্রমাণ তারা দেখাতে পারেনি|
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে| আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন|
Leave a Reply