1. admin@dainiksomoybela.com : Admin :
কটিয়াদীতে বিএনপির ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

কটিয়াদীতে বিএনপির ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

আহমেদ ফারুক খোকনের নেতৃত্বে কর্মসূচিতে জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জি.এস. আলহাজ্ব আহমেদ ফারুক খোকনের নেতৃত্বে কটিয়াদী উপজেলায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরা হয় এবং আগামীর রাজনৈতিক রূপরেখা সম্পর্কে সচেতন করা হয়।

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দীলিপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, মশুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাপ মিয়া, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আহমেদ ফারুক খোকন বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কেবল বিএনপির কর্মসূচি নয়, এটি একটি জাতীয় রূপকল্প। একটি ভেঙে পড়া রাষ্ট্রকে পুনর্গঠনের রূপরেখা। আমরা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।”

স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কর্মসূচি বিএনপির তৎপরতা জোরদার করতে এবং জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT