1. admin@dainiksomoybela.com : Admin :
এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

অপু দাস ,
কালীগন্জ প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমে দ্রুত বদলে যাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদ। উপজেলা জুড়ে গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোতে দৃশ্যমান অগ্রগতি স্থানীয় মানুষের জীবনমানকে ইতোমধ্যে আরও উন্নত করেছে। একসময় উপজেলার বেশকিছু গ্রামীণ সড়ক ছিল চলাচলের অযোগ্য। জোড়াতালি দিয়ে টিকে থাকা রাস্তাগুলোতে প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা, ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ। কিন্তু এলজিইডির উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশের আন্তরিক তত্ত্বাবধানে এখন বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে।

জানা যায়, উপজেলার আলাইপুর ক্লাব মোড় থেকে চিত্রা নদী পর্যন্ত প্রায় ৯১০ মিটার রাস্তা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। একইভাবে শাহাপুর ঘিঘাটি থেকে বড় ঘিঘাটি পর্যন্ত ৮৯০ মিটার সড়ক এবং দুলালমুন্ডিয়া বাজার থেকে ছোট শিমলা পর্যন্ত ১ হাজার ৬৩০ মিটার সড়কের উন্নয়ন কার্যক্রমও এরই মধ্যে শেষ হয়েছে। দীর্ঘদিন অবহেলিত এসব সড়ক নতুনভাবে সংস্কার হওয়ায় চলাচলে স্বস্তি ফিরেছে।

এছাড়া ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তত্তিপুর মডার্ণ ব্রীক্স থেকে পুকুরিয়া পর্যন্ত ১ হাজার ৯০ মিটার, বারফা থেকেপরানপুর সড়ক এবং তালসার থেকে কাশিপুর পর্যন্ত প্রায় ২ হাজার ৫৪১ মিটার দীর্ঘ সড়ক উন্নয়নকাজও সম্পন্ন হয়েছে। উপজেলায় কৃষি ও পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এসব সড়ক সংস্কারের ফলে এলাকার মানুষের ভোগান্তি কমেছে।

ওয়েস্টার্ন ইকোনোমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার) প্রকল্পের অধীনে সাদিকপুর ত্রিমোহনী থেকে আড়পাড়া বাজার পর্যন্ত ৪ হাজার ২৪৩ মিটার সড়ক এবং বেথুলি হাই স্কুল থেকে কোলা জিসি পর্যন্ত ৪ হাজার ৭০০ মিটার সড়কের কাজ চলছে। এসব সড়ক কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করবে।

রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় কাশিপুর বাজার থেকে বালিয়াডাঙ্গা জিসি পর্যন্ত প্রায় ৪ হাজার মিটার সড়কের কাজ শেষ হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সড়ক নির্মাণ এলাকার মানুষের জন্য যোগাযোগে নতুন দিগন্ত খুলে দিয়েছে। শুধু সড়কই নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোতেও চলছে ব্যাপক উন্নয়ন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে আড়পাড়া শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন, বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এসব প্রকল্পে ব্যয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৫ কোটি টাকা।

স্থানীয় ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, আগে এসব সড়কে চলাচল করতে খুব কষ্ট হতো। ভাঙ্গাচোরা আর ধুলোর যন্ত্রনায় চলাচল করায় দায় হয়ে পড়েছিলো। এখন রাস্তা ভালো হওয়ায় বাজারে মালামাল আনা-নেওয়া অনেক সহজ হয়েছে। এতে আমাদের সময় ও খরচ দুটোই কমেছে।”

আরেক স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন জানান, “স্কুলে বাচ্চাদের নিতে যেতে খুব কষ্ট হতো। বৃষ্টি হলেই রাস্তা কাদায় চলা যেত না। এখন নতুন রাস্তা করায় আমাদের ভোগান্তি কমেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, “কালীগঞ্জ উপজেলায় মানসম্মত অবকাঠামো নির্মাণই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি প্রকল্প নিয়মিত তদারকির মাধ্যমে দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। কাজগুলো শেষ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT