1. admin@dainiksomoybela.com : Admin :
উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ” শীর্ষক মতবিনিময় সভা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ” শীর্ষক মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধিঃ
“উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ” শীর্ষক মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাবিদ, ব্যাবসায়ী নেতা, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়। ঝিনাইদহ প্রেসক্লাব ও ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের ড্রিমভ্যালি এন্ড রিসোর্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভভ্য প্রার্থীরা নিজ নিজ দলের পক্ষ থেকে ঝিনাইদহের উন্নয়নে কি ভুমিকা পালন করা হবে তার বর্ণনা করেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের নেতা জাহিদ হোসেন বিপ্লব, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ও সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
উদ্বোধনী বক্তব্যে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ বলেন, “ঝিনাইদহ একটি সম্ভাবনাময় জেলা। এখানে কৃষি, শিক্ষা, শিল্প, সংস্কৃতি ও পর্যটন খাতে অসংখ্য সুযোগ রয়েছে। এগুলোকে কাজে লাগাতে হলে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকে একসঙ্গে কাজ করতে হবে।”
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ঝিনাইদহে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে নিতে হলে প্রথমেই প্রয়োজন একটি দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠা। অতীতে নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলেও চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত উন্নয়ন ব্যাহত হয়েছে। তিনি এমপি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকার সরকারী চাকরীজীবীদের ব্যাকগ্রান্ড চেক করা হবে বলে মন্তব্য করেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ বলেন, বিএনপি সরকারের আমলে বন্ধ সরকারী প্রতিষ্ঠানগুলো চালু করা হবে। তিনি বলেন, তার দল সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আগামী প্রজন্মের জন্য একটি টেন্ডারবাজি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন করতে হবে। ৫ আগষ্টের পর জেলায় বহুমাত্রিক দুর্নীতির নজীর স্থাপন করা হয়েছে। টিন্ডারবাজী ও চাঁদাবাজী ছাড়াও দখল বানিজ্য করা হয়েছে। তিনি এমপি নির্বাচিত হলে এগুলো জিরো টলারেন্স দেখানো হবে।
ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত একটি ঝিনাইদহ গড়তে তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন। কাউকে ফ্রিস্টাইলে দুর্নীতি করতে দেওয়া হবে না।
ঝিনাইদহ ফোরামের সভাপতি অধ্যক্ষ মহাব্বত হোসেন টিপু বলেন, ঝিনাইদহে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জেলার সরকারি-বেসরকারি কলেজ, স্কুল ও মাদরাসায় শিক্ষক সংকট এবং অবকাঠামোগত সমস্যার কথা তারা উল্লেখ করেন।
ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, এই জেলায় শস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ঝিনাইদহের বিখ্যাত সবজি, খেজুরগুড় ও দুগ্ধজাত পণ্য দেশব্যাপী ব্র্যান্ডিং করলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি তাঁত ও হস্তশিল্পের বিকাশে সরকারি প্রণোদনা দেওয়ার দাবি উঠে আসে।
এনসিপি নেতা হামিদ পারভেজ বলেন, তরুণ প্রজন্মকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ঝিনাইদহে তরুণদের জন্য কর্মসংস্থান, আইটি প্রশিক্ষণ ও উদ্যোক্তা সহায়তা বাড়াতে হবে।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজকেও উন্নয়নের কাজে যুক্ত করতে হবে। তিনি শহর ও গ্রামের মধ্যে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দেন।
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন পলি বলেন, ঝিনাইদহকে একটি দৃষ্টান্তমূলক জেলা হিসেবে গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার পাশাপাশি সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন।
মতবিনিময় সভাটি জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মনে করছেন, এই আলোচনার মধ্য দিয়ে ঝিনাইদহের উন্নয়ন ভাবনায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছাড়াও বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ ও উন্নয়নকর্মীরাও তাদের যুক্তি ও পরামর্শ তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT