1. admin@dainiksomoybela.com : Admin :
ইউএনও সাবরিনা শারমিন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রোষানলে - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

ইউএনও সাবরিনা শারমিন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রোষানলে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ আকাশ ইসলাম
ক্রাইম রিপোর্টার:
রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাবরিনা শারমিন যোগদানের পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে চলেছেন এখন পর্যন্ত।

গত ১৯ আগষ্ট ২৪ যোগদানের প্রথম সপ্তাহে সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলা জুড়ে সরকারি অনেক খাসপুকুর নিয়ে বিরোধ সৃষ্টি হয় ।  তিনি উভয় পক্ষকে ডেকে সমঝোতা করেন।  লীজ  গ্রহীতার আগ্রহ থাকলে তাকে তার মেয়াদ পর্যন্ত  পুকুর দখল নিশ্চিত করে দিয়েছেন।পুকুর  সংক্রান্ত কোনো চাঁদাবাজি অভিযোগ পেলে  দ্রুতই আইনগত ব্যবস্থা  গ্রহণ করে জনসাধারণের আস্থা অর্জন করেছেন। উপজেলা জুড়ে যেকোনো প্রতিষ্ঠান ব্যক্তির নিকট হইতে চাঁদাবাজি রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন।  উপজেলা জুড়ে যেকোনো স্থানে সরকারি সম্পদ বিনষ্ট , সরকারি  বৃক্ষ কর্তন হলেই সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সরকারি সহায়তার খাদ্য, টিসিবি পণ্য বিতরণ, দরিদ্রদের জন্য স্বল্পমূল্যের চাউল বিতরণ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে আসছেন তিনি । দুর্গাপুরের জনসাধারণ যে কোনো সমস্যায় ভোগান্তি ছাড়াই তাঁর নিকট উপস্থাপন করতে পারেন, তাঁর কাছে আসতে কোন অনুমতি প্রয়োজন হয় না। 

ইউএনও সাবরিনা শারমিন তদবির, চাপ উপেক্ষা করে  সততা নিষ্ঠার মাধ্যমে  আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকল স্তরে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন । 

কিন্তু দুঃখের বিষয়, কিছু স্বার্থান্বেষী মহল তিনি ( সাবরিনা শারমিন ) দুর্গাপুরের দ্বায়িত্বে থাকা অবস্থায় তাদের স্বার্থ হাসিল করতে পারছেন না । অর্থাৎ চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক প্রভাব বিস্তার করে সুবিধা নিতে পারছেন না ।

তাই তারা এই সৎ মানুষটাকে দুর্গাপুর থেকে বদলি করা এবং তাঁর সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে একের পর এক পন্থা অবলম্বন করে চলেছেন।

তারই জের ধরিয়া গত ২৬শে নভেম্বর আওয়ার বাংলাদেশ নামক পত্রিকায় ” নির্বাহী কর্মকর্তার স্বজনপ্রীতিতে বিপাকে স্থানীয়রা” এই শিরোনামে এটি সংবাদ প্রকাশ হয় ।

উক্ত প্রকাশিত সংবাদের সত্যতা জানার জন্য দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিনের সাথে কথা বললে তিনি জানান, উক্ত নিউজ মন গড়া ও ভিত্তিহীন। ভাল কিছু করতে গেলে এমন মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রণোদিত কিছু বিক্ষুব্ধ ঘটনা ঘটবে । একটা মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া যে কোন সৎ মানুষের লক্ষ্য। যত বাধা আসুক আমাকে নিয়ে অপপ্রচার চালানো হোক আমি আমার নীতি ও দায়িত্ব থেকে এক চুলও সরে দাঁড়াবো না।

ইউএনও অফিস থেকে বের হওয়ার নূরজাহান বেগম (৪৬) নামের এক ব্যক্তির কাছে সাবরিনা শারমিন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম খুব ভাল । আমাক চেয়ারে বসতে দিছে, নাস্তা দিছে, অনেক সময় আমার সাথে কথা কছে, আরেক স্যার কে ডাক দিয়া আমার কার্ডের ব্যবস্থা করতে বুললেন। আমার ঐখান কার মেলা মানুষের মুখে তার সুনাম সুনিছি আজ দেখনু। বড় স্যারেরা সব এমন হলে দেশের ভাল হবে।

দুর্গাপুরের সাধারণ মানুষের মনে প্রশ্নঃ কে বা কারা এই সৎ মানুষটাকে এখান থেকে সরাতে চাই এবং তার সুনাম ক্ষুন্ন করছেন তা তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT