1. admin@dainiksomoybela.com : Admin :
আপডেট,,,,,,  ঝিনাইদহে ঐতিহাসিক ৭ নভেম্বরের র‌্যালিতে জনতার ঢল - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

আপডেট,,,,,,  ঝিনাইদহে ঐতিহাসিক ৭ নভেম্বরের র‌্যালিতে জনতার ঢল

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
বর্নাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেয়। শনিবার (৮ নভেম্বর) সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, মাহবুবুর রহমান শেখর, যুবদল নেতা আহসান হাবীব রনক, পিন্টু, ছাত্রদলের এসএম সমীনুজ্জামান সমীন, মুশফিকুর রহমান মানিক, মহিলা দলের অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও তহুরা বেগম।

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সচল হয়েছিল। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। বাংলাদেশ বিরোধী চক্রান্তকারীরা তৎপর হয়ে উঠেছে। কাজেই, দেশের প্রতিটি আসনে বিএনপির দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া জরুরি। বিএনপি প্রার্থীরা জয়লাভ করলে দেশ ও দল সামনের দিকে এগিয়ে যাবে।

এর আগে সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল শহরে প্রবেশ করতে থাকে। শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে অ্যাডভোকেট এমএ মজিদের মনোনয়নের দাবিতে স্লোগানে দিতে থাকেন। এসময় স্লোগানে  স্লোগানে উজির আলী স্কুল মাঠ ও পার্শ্ববর্তী এলাকার সড়ক-অলিগলি মুখর হয়ে ওঠে। বিকাল ৩টার দিকে হরিণাকুন্ডু উপজেলা ক্রিড়া সংস্থার মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে এক বিরাট সমাবেশের আয়োজন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT